চরিত্রে এই গুণগুলি থাকলে চাকরিতে উন্নতি বাঁ হাতের খেল

Share:

নিজস্ব প্রতিনিধি: চাণক্য ছিলেন প্রাচীন ভারতের একজন বিশিষ্ট দার্শনিক, রাজ উপদেষ্টা। তাঁর আসল নাম বিষ্ণুগুপ্ত। তবে তিনি অধিক পরিচিত ছিলেন কৌটিল্য নামেই। এই প্রসিদ্ধ দার্শনিক বলে গিয়েছেন এমন অনেক কথা যা আজকের দিনে দাঁড়িয়েও প্রযোজ্য। সংসারে শান্তি থেকে শুরু করে চাকরিতে উন্নতি –সব বিষয়ে সঠিক পরামর্শ দিয়েছেন। অনেক সময় হয় বহু চেষ্টা করেও চাকরিতে উন্নতি আসে না। চাণক্যর নীতি মানলে কিন্তু কাটবে উন্নতির পথে বাধা।

আচার্য চাণক্যের মতে কিছু গুণ আছে যেগুলি মানুষের মধ্যে থাকা খুব জরুরি। এই সব গুণ যাদের মধ্যে থাকে তারা কর্মজীবনে অনেক দ্রুত অগ্রসর হয়। এই গুণগুলি যাদের মধ্যে রয়েছে তাঁদের কোনও শত্রু হয় না। জীবনও থাকে সমস্যামুক্ত।

চাণক্য বলেছেন যে ব্যক্তি জীবনে পরিশ্রম করতে ভাক্লবাসেন তাঁর কখনও অন্নের অভাব হয় না। সফলতা আপনা থেকে তাঁর দ্বারে আসে। যিনি পরিশ্রম করতে ভালবাসেন তিনি সর্বদা দেবী লক্ষ্মীর কৃপাধন্য হন। তাঁর কখনও সম্পদের অভাব হয় না।

আচার্য বলেছেন যে ব্যক্তি সময়ের মূল্য দিতে জানেন তিনি জীবনে নিজের সফলতা পান। নিজের কাজে তিনি সবসময় উন্নতি করেন। আসলে আচার্য চাণক্য মনে করতেন সময়ের চেয়ে বলবান আর কেউ নেই। তাই যে সময়ের দাম দেয়, সময় কখনও তাঁকে খালি হাতে ফেরায় না। সেই ব্যক্তি সবসময় জীবনে ভাল থাকেন।

কৌটিল্যর মতে কোনও ব্যক্তির ভদ্র ব্যবহার চাকরিতে উন্নতি প্রদানের সহায়ক হয়। উপার্জন হয় আরও বেশি। যে ব্যক্তি মিষ্টভাষী তাঁর শত্রু কম মিত্র বেশি। আর এই মিষ্টতাই হয় ব্যক্তির জীবনে সফলতার মন্ত্র।

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

শনি-রবিবার বেরনোর প্ল্যান? একাধিক লোকাল-মেমু বাতিল, দেখে নিন তালিকা

ফের ভাটপাড়া উত্তর মন্ডলপাড়ায় বোমাবাজির অভিযোগ, এলাকায় তীব্র আতঙ্ক

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিল বেলজিয়াম, লড়াই করেও মিশরের সঙ্গে ড্র ইরানের

মুক্তির দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, কত আয় হল?

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত পরিচালক ভাগ্যরাজ

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কনডম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর

হাতে ছুটি থাকলে ঘুরে আসুন দক্ষিণ ভারতের ‘মহীশূর প্যালেস’