দু’চাকায় অটো চালিয়ে তাক লাগালেন যুবক, ভিডিও হল ভাইরাল

চেন্নাইয়ের রাস্তায় হু হু করে ছুটছে একটি অটো। যা দেখে হতবাক সকলেই। আর এই হতবাকের কারণ হল তিন চাকার বাহনটি চলছে দু'চাকায় ভর করে। আরেকটি চাকা শূন্যে ভাসমান।

Share:

নিজস্ব প্রতিনিধি: চেন্নাইয়ের রাস্তায় হু হু করে ছুটছে একটি অটো। যা দেখে হতবাক সকলেই। আর এই হতবাকের কারণ হল তিন চাকার বাহনটি চলছে দু’চাকায় ভর করে। আরেকটি চাকা শূন্যে ভাসমান। অনেকেই ভেবেছিলেন বলিউড বা দক্ষিণী কোনও সিনেমার শুটিং। কিন্তু আদতেও না, সত্যিই এই কাণ্ড ঘটিয়েছেন এক অটো চালক। আর এই কঠিন কাজটি করে নিজের নাম তুলেছেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। ওই অটো চালকের নাম জগদীশ এম। 

View this post on Instagram

A post shared by Guinness World Records (@guinnessworldrecords)

ওই অবাক করা কাণ্ডের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে এই ভিডিওটি রেকর্ড করা হয়েছিল ২০১৫ সালে। যা গিনেস বুক কর্তৃপক্ষ নতুন করে শেয়ার করেছে। আর তাতেই তুমুল ভাইরাল হল পুরোনো ভিডিওটি। গিনেস কর্তপক্ষ জানিয়েছে, এই ধরণের স্ট্যান্ট আগে কেউ করে দেখাতে পারেননি। চেন্নাইয়ের ওই অটো চালক তাঁর তিন চাকার অটোটি দু’চাকায় চালিয়ে ২.২ কিলোমিটার পথ পারি দিয়েছিলেন। যা পৃথিবীতে কেউ করেনি কোনওদিন। তিন চাকার গাড়িটিকে কেবল দুটি চাকায় ভারসাম্য রেখে অসামান্য দক্ষতায় চালিয়েছিলেন গোটা রাস্তা। এরপর থেকেই ওই অটোচালককে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত বলেও ডাকতে শুরু করেন তাঁর ভক্তরা।

বন্যায় সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের দেওয়া হবে ১ লক্ষ ৮০ হাজার, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

লক্ষ্মীবারে খাদের কিনারায় শেয়ারবাজার, লগ্নিকারীদের ১,০০০০০০ কোটি গায়েব

যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন, নানা পটেকরের মৃত্যুতে কী প্রতিক্রিয়া তনুশ্রী দত্তের?

মাত্র ৩৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন নানা পটেকর, কত কোটির সম্পত্তি রেখে গেলেন অভিনেতা?

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?