মুখ্যমন্ত্রীর হাত ধরে আজ তিন পুজোর উদ্বোধন, শহরে সূচনা প্রতিমা দর্শনের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই মহালয়া। প্রতিপদ থেকেই শহরে থিকথিক করবে ভিড়। মহালয়ায় পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে। তাই দুর্গাপুজোর কাউন্ট ডাউন শেষ। এবার শুরু ঠাকুর দেখার পালা। শনিবারই শহরের বেশ কিছু পুজোর উদ্বোধন হচ্ছে আজ শনিবার। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হবে তিনটি পুজোর। প্রথমে মমতা উদ্বোধন করবেন টালা প্রত্যয়ের পুজো, তারপর যাবেন শ্রীভূমির উদ্বোধনে, তারপর হাতিবাগান সর্বজনীন দিয়ে শেষ হবে উদ্বোধন।

চলতি বছর টালা প্রত্যয়ের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার টালার থিম সং লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী। ভাবনাতেও এবার তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা যখন, তখন তা অনন্য তো হবেই। মা দুর্গা এবার টালাতে অসুরদলনী নন। এখানের তিনি গরীব চাষীর ঘরের কন্যা। ভারত তো নদীমাতৃক দেশ। কৃষিপ্রধান দেশে বীজই তো আসল বিষয়। সভ্যতার উৎস ভূমি। ছোট্ট বীজের থেকে জন্ম হয় অরণ্যভূমির। অথচ কেন্দ্রীয় সরকার কৃষি বিল এনেছেন। এর ফলে কৃষিজমির অস্তিত্ব বিপন্ন হচ্ছে, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক বঞ্চিত। ফলে মা দুর্গা নিজেই জমিকর্ষণের দায়িত্ব নিয়েছেন, তাই নিজেই লাঙল ধরেছেন। পদতলে মহিষ নেই, বদলে আছে ইউরিয়ার বস্তা। তাঁকেই বধ করছেন মা। ইউরিয়ার বস্তা থেকে বেরিয়ে আসছে কৃষক স্বার্থ বিরোধী কৃষি বিল।

টালা প্রত্যয়ের এবারের মণ্ডপও কিছু কম যায় না। মণ্ডপে ঢুকতেই চোখে পড়বে কুরুষের কাজের ফুলকপি। চারিদিকে লোহা, বাঁশ, কাঠ, প্লাইউডের কাঠামোতে ফুটে উঠেছে কৃষকের ছবি, ফুটিয়ে তোলা হয়েছে তাঁদের দুরবস্থার কথা। বাঁশের উপর জ্বলছে প্রদীপ। মা এই মণ্ডপে নিজেই চাষি। তাঁর হাতে ত্রিশূলের বদলে আছে লাঙল। তিনি পা দিয়ে দলছেন ইউরিয়ার বস্তা। আর তা থেকেই বেরিয়ে আসছে কৃষি বিলের চুক্তির কাগজ। টালা প্রত্যয় এবার শতবর্ষে পদার্পণ করছে। শতাব্দী প্রাচীন এই পুজোয় মণ্ডপে থাকছে বিভিন্ন শস্যের বীজ সংরক্ষণ গবেষণা কেন্দ্র আছে। থাকছে গুদাম ঘর। খুব স্পষ্টভাবে দেখানো হয়েছে  সার, কীটনাশক এসব মেশানো হচ্ছে শস্যে, প্রতি মুহূর্তে মানব শরীরে প্রবেশ করছে বিষ। তাই উদ্বোধন হওয়ার পর দেখে ফেলুন টালা প্রত্যয়।

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড