লাইভ ভিডিও চলাকালীনই মৃত্যু ২৪ বছর বয়সী চায়না ফুড ব্লগারের

যিনি নানারকম খাবার খাওয়ার চ্যালেঞ্জ নিয়ে প্রায় ১০ ঘন্টা ধরে খেতেন বলে জানা গিয়েছে। গত ১৪ জুলাই ইন্টারনেটে লাইভ ভিডিওতে খাবারের চ্যালেঞ্জ নেওয়ার সময়েই লাইভের মধ্যে মারা যান ২৪ বছর বয়সী চায়না প্রভাবশালী।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অর্জনের কত কিছুই না করতে হয় সোশ্যাল ইউজারদের। কখনও কখনও মৃত্যু ঝুঁকি নিয়ে কাজ করতেও দ্বিধাবোধ করেন না সোশ্যাল ইউজাররা। তবে এভাবে অনেকে জনপ্রিয়তা, সঙ্গে মোটা টাকা রোজগার করলেও, রিল বা ব্লগ ভিডিও বানাতে গিয়ে অকালেই মারা গিয়েছেন এমনও অনেক উদাহরণ আছে। সম্প্রতি ইন্টারনেটে লাইভ ভিডিও চলাকালীন মারা গেলেন চিনের একজন জনপ্রিয় ফুড ব্লগার।

যিনি নানারকম খাবার খাওয়ার চ্যালেঞ্জ নিয়ে প্রায় ১০ ঘন্টা ধরে খেতেন বলে জানা গিয়েছে। গত ১৪ জুলাই ইন্টারনেটে লাইভ ভিডিওতে খাবারের চ্যালেঞ্জ নেওয়ার সময়েই লাইভের মধ্যে মারা যান ২৪ বছর বয়সী চায়না প্রভাবশালী। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তবে অনুমান, অতিরিক্ত খাওয়ার ফলেই হার্ট ফেল করে মারা গিয়েছেন তিনি। ঘটনাটি ১৪ জুলাই ঘটলেও সম্প্রতি, চিনের স্থানীয় পোর্টাল হ্যাঙ্কিউং ঘটনাটা জানিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে প্যান জিয়াওটিং নামক সোশ্যাল ইউজারটি বিভিন্ন ধরনের খাদ্য চ্যালেঞ্জ গ্রহণের জন্য পরিচিত ছিলেন। যার জন্য তাঁকে ১০ ঘন্টারও বেশি সময় ধরে খেতে হত। এমনকী জিয়াওটিং প্রতি চ্যালেঞ্জে ১০ কেজি করে খাবার খেতেন। যার ফলে তাঁর ওজনও অতিরিক্ত পরিমাণ বেড়ে যায়।

এর জন্যে পিতামাতা এবং শুভাকাঙ্ক্ষীদের বারবার সতর্কতা থাকা সত্ত্বেও, জিয়াওটিং এই খাবার চ্যালেঞ্জের নেশায় আসক্ত ছিল। তবে জিয়াওটিং-এর ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, তার পাকস্থলী “বিকৃত” ছিল এবং এতে “অপাচ্য খাবার” ছিল। জিয়াওটিং-এর মৃত্যু সোশ্যাল মিডিয়ায় স্বাস্থ্য উদ্বেগ সৃষ্টি করেছে রীতিমতো। আর খাবার চ্যালেঞ্জ নিয়ে যাঁরা যাঁরা ভিডিও করেন, তাঁদের কাছেও একটি সতর্কবার্তা। তবে এই প্রথম নয়, এমন বেশ কয়েকটি উদাহরণ রয়েছে যেখানে সোশ্যাল ইউজাররা রিল শ্যুট করতে গিয়ে তাদের জীবনের ঝুঁকি নিয়েছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে