শিক্ষক মারধর করে! নালিশ করতে সোজা পুলিশের দ্বারস্থ দ্বিতীয় শ্রেণীর ছাত্র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্কুলে গিয়ে পড়া না পাড়লেই কপালে জোটে মারধর। সেই সঙ্গে যে কোনও দুষ্টুমির জন্য আলাদা করে বকাঝকা কিংবা শাস্তি তো আছেই।  সব মিলিয়ে স্কুলে যাওয়াই একটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে তেলেঙ্গানার দ্বিতীয় শ্রেণীর ছাত্র অনিল নায়কের। শেষমেষ শিক্ষকদের এমন ব্যবহারে কার্যত তিতিবিরক্ত হয়ে সোজা পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওই একরত্তি। যেমন ভাবা তেমন কাজ, বছর সাতেকের ছোট্ট অনিল সোজা পুলিশ ষ্টেশনে গিয়ে ‘অভিযুক্ত’ শিক্ষকদের বিরুদ্ধে ‘শারীরিক নির্যাতনের’ অভিযোগ এনে তাঁদের শাস্তির দাবি জানিয়েছে বলে খবর।

ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার মাহাবুবাবাদ জেলার বেয়ারাম মন্ডলে। ওই অঞ্চলেরই স্থানীয় পুলিশ ষ্টেশনে শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ জানাতে যায় অনিল। এত ছোট একটি বাচ্ছাকে এইভাবে সোজা পুলিশ ষ্টেশনে চলে আসতে দেখে প্রথমে একটু ভড়কেই যান থানার মহিলা পুলিশ কনস্টেবল। তিনিই প্রথমে ওই শিশুটিকে থানায় আসার কার জিজ্ঞেস করেন। তখন অনিল জানায় যে সে তার শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ জানাতে চায়। কারণ জিজ্ঞেস করলে অনিল জানায় যে, সম্প্রতি সে একদিন স্কুলে পড়া পারেনি। আর সেই কারণে তাঁকে মারধর করেছেন তার স্কুলেরই একজন শিক্ষক। সেই কারণেই সে ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাতে চায়। 

তবে এখানেই শেষ নয়। ওই শিশুর এমন অভিযোগ শুনে যখন কি করবেন কিছুই বুঝে পাচ্ছেন না পুলিশ আধিকারিকরা তখন অনিলই তাদের অনুরোধ করে যেন তাঁরা একবার স্কুলে এসে স্কুলের শিক্ষকদের সাথে কথা বলে। ওই একরত্তির জেদের কাছে হার মানতে বাধ্য হন পুলিশ আধিকারিকরা। শেষমেশ তাঁরা অনিলের সঙ্গে তার স্কুলে গিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বললে তবে মেতে এই সমস্যা।  

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে