মোদির বিরুদ্ধে দাঁড়ানোর স্বপ্নভঙ্গ কৌতুকশিল্পী শ্যাম রঙ্গিলার, বাতিল মনোনয়নপত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাণসী: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বারাণসীতে ভোটে লড়াইয়ের স্বপ্ন ভঙ্গ হল কৌতুকশিল্পী শ্যাম রঙ্গিলার। বুধবার মনোনয়নপত্র ঝাড়াই-বাছাইয়ের সময়ে তাঁর মনোনয়ন খারিজ করে দিয়েছেন বারাণসীর জেলাশাসক তথা রিটার্নিং অফিসার। শুধু শ্যাম রঙ্গিলাই নয়, আরও ছয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। ফলে বারাণসীতে ভোট ময়দানে রয়ে গেলেন ৪১ প্রার্থী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কণ্ঠস্বর নকল করেই জনপ্রিয়তা অর্জন করেছেন কৌতুকশিল্পী রাজস্থানের গঙ্গানগরের বাসিন্দা শ্যাম রঙ্গিলা। চলতি লোকসভা ভোটে গুজরাতের সুরাতের কংগ্রেস প্রার্থীর মনোনয়নপত্র খারিজ এবং ইন্দোরের কংগ্রেস প্রার্থীর ভোট ময়দান ছেড়ে পালানোর পরে আচমকাই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বারাণসী লোকসভা আসনে লড়াইয়ের কথা ঘোষণা করেন তিনি। আর ওই খবর রটে যেতেই সমাজমাধ্যমে শোরগোল পড়ে যায়। সংবাদমাধ্যমকে শ্যাম রঙ্গিলা জানান, দেশে গণতন্ত্রকে শেষ করার চেষ্টা চলছে। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। মানুষ যাতে নিজের ভোট দিতে পারেন তার জন্য বারাণসী থেকেই লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সবাই মনোনয়নপত্র প্রত্যাহার করলেও তিনি ভোট ময়দান ছেড়ে পালাবেন না।

মোদির বিরুদ্ধে লড়তে রবিবারই বারাণসীতে পৌঁছে গিয়েছিলেন কৌতুকশিল্পী। কিন্তু সোমবার মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হন। মঙ্গলবারও দুপুর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারেননি। তা নিয়ে সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছিলেন শ্যাম রঙ্গিলা। আর ওই খবর ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও মোদির বিরুদ্ধে কৌতুকশিল্পীর মনোনয়ন জমা দিতে না পারার বিষয়টি নিয়ে সংবাদ পরিবেশিত হয়। তাতেই টনক নড়ে নির্বাচন কমিশনের। শেষ পর্যন্ত মঙ্গলবার (১৪ মে)  শেষ লগ্নে  মনোনয়নপত্র জমা দিতে সফল হন শ্যাম রঙ্গিলা।

ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ, মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের মন্ত্রীর মেয়ে সহ ৪

‘শিল্পের জন্য জমি নিলেই হবে না, গড়তে হবে কারখানা’, শিল্পপতিদের কড়া বার্তা দিলীপের

বারবার সতর্ক করেছিলেন যাত্রীরা, গুরুত্ব দেননি চালক! আগুন লাগার আগে বাসে ঠিক কী ঘটেছিল?

‘ট্রফিটা হাতে তুলে নেবেন’, বিশ্বকাপে বিরাট-রোহিতের খেলার সম্ভাবনা নিয়ে রিঙ্কুর মন্তব্য ভাইরাল

নাচ থেকে দূরে থাকতে বলেছিলেন বাবা-মা, তারপরই মর্মান্তিক পরিণতি ১৬ বছরের ছাত্রীর

রক্ষকই ভক্ষক! মহিলাকে ‘গণধর্ষণের’ অভিযোগে গ্রেফতার দুই পুলিশকর্মী ও দুই CRPF জওয়ান

বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি

বৃহস্পতিবার সকালে স্ত্রীকে নিয়ে কালীঘাটে পুজো দিলেন শিল্পপতি গৌতম আদানি

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

রেড কার্পেট বিছিয়ে জিনপিংকে অভ্যর্থনা ট্রাম্পের, বাড়ল আমেরিকা-চিনের বাণিজ্যিক সমঝোতার মেয়াদ

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের