এই মুহূর্তে

মধ্যবিত্তের কপালে ভাঁজ, উৎসবের মরসুমে আকাশ ছুঁল সোনার দাম

নিজস্ব প্রতিনিধি: উৎসবের মরসুম শেষ হলেও বাঙালির বিয়ের উৎসব শুরু। মুলত শীত পড়তে পড়তেই বাঙালিদের বাড়ির বিয়ের ধুম শুরু হয়। গোটা অগ্রহায়ণ, মাঘ, ফাল্গুন মাস জুড়ে বাঙালিদের বিয়ের মরসুম। আর বাঙালিদের বিয়ে মানেই এলাহি ব্যাপার। লাল বেনারসি থেকে সোনার গহনা, সবেতেই থাকতে হবে অভিনবত্ব। তবে পোশাক যাই হোক না কেন, সোনার গয়না কিনতেই রীতিমতো কালঘাম ছোটে মেয়ের পরিবারের। কেননা বর্তমানে লাগামছাড়া দাম সোনার গহনার। আর প্রায় প্রতিদিনই সোনার মূল্য ওঠা-নামা করছেই। তাই এই ঝামেলায় যাতে পড়তে না হয়, তাই অনেকেই আগে ভাগেই সোনা কিনে রাখেন। কিন্তু যাঁরা কেনেন না, বিয়ের সময় গিয়েই মাথায় হাত পড়ে সোনার দাম শুনে।

তাই বিয়ের মরসুম শুরুর আগেই চটপট জেনে নিন, কলকাতায় কত হয়েছে সোনার মুল্য? পুজোর ছুটির পরে কলকাতায় সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই নতুন শিখর ছুঁল সোনার দাম। ২৪ ক্যারাট খুচরো সোনার ১০ গ্রামের দাম ৭৬,৬৫০ টাকায় পৌঁছেছে। জিএসটি ধরলে তার মোট মূল্য হয় ৭৮,৯৪৯.৫০ টাকা। ছুটির আগে সোনার দাম ছিল ৭৫,৪০০ টাকা। পুজোর ছুটির পর সোনার বাজার খুলতেই সোনার দাম রীতিমতো আকাশ ছুঁল। এর কারণ হিসেবে দায় পড়েছে পশ্চিম এশিয়ার দিকে। কেননা সেখানে যুদ্ধের আবহে বিশ্বজুড়ে সোনার দাম বাড়ছে। সেই কারণেই ভারতের উপর প্রভাব পড়ছে।

তবে পশ্চিম এশিয়ায় যুদ্ধের তাপ না কমা পর্যন্ত দর কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সোনা বিক্রেতা রা। পুঁজি সুরক্ষিত রাখতে লগ্নিকারীরা হলুদ ধাতুকে আঁকড়ে ধরেছেন। তাই সোনার দাম আকাশ ছুঁয়েছে। তবে আশা করা যাচ্ছে, বিক্রির বহর বাড়লে দাম কিছুটা কমবে। এই বিষয়ে একজন বিখ্যাত সোনার গহনা ব্যবসায়ী বলেছেন, সোনা অতিরিক্ত মূল্যবৃদ্ধির জন্যে ২৯-৩০ অক্টোবর ধনতেরসের গয়নার বাজার নিয়ে চিন্তা বাড়ছে। তবে আশা যে, ক্রেতারা পুরোপুরি মুখ ঘুরিয়ে থাকতে পারবেন না। হাল‌্‌কা সোনার গয়না কিনলেও গহনা কিনবেন ক্রেতারা। তবে দাম আরও বাড়লে ক্রেতা মেলা কঠিন হবে। এক্ষেত্রে ছোট ব্যবসায়ীদের সমস্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

কর্মক্ষেত্রে সুখী পরিবেশের জন্য চালু হচ্ছে দেশের প্রথম পুরস্কার

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

ম্যান্ডারিন ভাষায় প্রচার তৃণমূল কংগ্রেসের, চিনা ভোট টানতেই অভিনব পদক্ষেপ

১৫০ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL, জলের দরে মিলছে ২ জিবি ডেটা ও আনলিমিটেড কল

অভিষেক–রুজিরার গাড়িতে তল্লাশির নির্দেশ!‌ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ তৃণমূলের

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ