লকডাউনে অবিশ্বাস্যভাবে কমল কন্ডোম বিক্রি!!

কন্ডোমের বিক্রি প্রায় নেই। অবশেষে সার্জিক্যাল গ্লাভস প্রস্তুত করার ভাবনাচিন্তা শুরু করেছে এই সংস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের মাথাচাড়া দিয়ে উঠেছে করোনার কাঁটা। রোজই লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে ভারতে স্থানবিশেষে জারি হয়েছে আংশিক লকডাউন। বেশিরভাগ ক্ষেত্রেই ফিরে এসেছে ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা ঘরে বসে কাজ। আর বাড়িতে থাকার সময়সীমা বাড়ার ফলে সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সহবাসের প্রবণতা বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। ফলে কন্ডোমের বিক্রি দ্রুতহারে বাড়বে এই আশাতেই বুক বেঁধেছিল বিশ্বের এক বৃহত্তম কন্ডোম প্রস্তুতকারক সংস্থা। কিন্তু ভাবনার ফল হল উল্টো। বিক্রি বাড়ার বদলে ৪০ শতাংশ কমেছে।

সাম্প্রতিক এক সমীক্ষা বলছে মানুষের মধ্যে যেমন একদিকে বেড়েছে যৌনসম্পর্কের প্রবণতা। কিন্তু সতর্কতামূলক প্রবণতা কমেছে অনেকটাই। কারণ কন্ডোমের ব্যাবসা কমলেও কমেনি গর্ভনিরোধক ট্যাবলেটের ব্যবহার।  

সমীক্ষায় উঠে আসছে বেশ কয়েকটি তাৎপর্যপূর্ণ তথ্য। যেমন করোনা আবহে কিছু মানুষ বাড়িতে থেকে কাজ করছেন। ফলে জীবনসঙ্গী বা সঙ্গিনীকে আরও কাছে পাওয়ার সুযোগ হয়েছে, বা বেশি সময় দিতে পারছেন। অপরদিকে দীর্ঘদিন ধরে হোটেল, পর্যটন কেন্দ্র ইত্যাদি বন্ধ থাকার ফলে বাইরে অবাধ মেলামেশা পুরোপুরি বন্ধ। তাই এই অনিশ্চিত আবহাওয়াতে মারাত্বকভাবে একে অপরকে আঁকড়ে ধরার প্রবণতা বাড়ছে। এতেই উল্লেখযোগ্য ভাবে কমেছে কন্ডোম বিক্রি। অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে কারও সঙ্গে আলাপ হলেও সামনে থেকে তাঁর সঙ্গে দেখা করার উপায় নেই। আলাপ পরিচয় সবই ভার্চুয়াল মাধ্যমে সীমাবদ্ধ। আর এইসব কিছুর জেরেই ব্যাবসায় ধাক্কা খাচ্ছে বিশ্বের বৃহত্তম কন্ডোম প্রস্তুতকারক সংস্থাগুলি।

জানা যাচ্ছে, একটা সময়ে এই সংস্থা ১৪০টির বেশি দেশে কন্ডোম রফতানি করত। কিন্তু পরিস্থিতি অন্যদিকে মোড় নেওয়ার ফলে অন্য ব্যাবসার দিকে ঝুঁকতে হয়েছে এই সংস্থাকে। তাই বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সার্জিক্যাল গ্লাভস তৈরি করার ভাবনাচিন্তা শুরু করেছে সংস্থাগুলি। ধীরে ধীরে সেই উৎপাদন বাড়ানোর পরিকল্পনাও রয়েছে তাদের।

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

পিতৃপক্ষেই লক্ষ্মী নারায়ণ রাজযোগ, এই ৪ রাশির জাতকদের জীবনে আসবে প্রচুর অর্থ

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

অন ডিউটি বিডিও-র গাড়ি আটকে হুমকির অভিযোগ! গ্রেফতার বিতর্কিত ইউটিউবার ‘তারকাটা টিঙ্কু’

আজ পরিবর্তিনী একাদশী, জেনে নিন বিষ্ণু-গণেশ পুজোর সঠিক সময় কখন?

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

রক্ষকই ভক্ষক! মোটা টাকার বিনিময়ে ২ বাংলাদেশীকে ভারতে পাচারের অভিযোগে গ্রেফতার BSF জওয়ান

শিশু ওয়ার্ডে ঢুকে সদ্যোজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ, ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে গ্রেফতার ২

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর