ট্রাক্টরে চেপে সংসদ ভবনে পৌঁছলেন সিপিএম সাংসদ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আন্দোলনকারী কৃষকদের দিল্লিতে ঢুকতে না দেওয়ায় অভিনব প্রতিবাদে সামিল হলেন রাজস্থানের শিকারের সিপিএম সাংসদ অমরা রাম। সোমবার অষ্টাদশ লোকসভার সাংসদ হিসাবে শপথ নিতে ট্রাক্টরে চেপেই সংসদ ভবনে পৌঁছন তিনি। যদিও সংসদ ভবনের মূল প্রবেশ পথের সামনেই তাঁকে আটকে দেন নিরাপত্তা রক্ষীরা। বাধা পেয়ে অবশ্য হেঁটেই ভিতরে ঢোকেন তিনি। তবে সিপিএম সাংসদের এমন অভিনব প্রতিবাদ ইন্ডিয়া জোটের সাংসদদের তারিফ কুড়িয়েছে।

কৃষক আন্দোলনের অন্যতম মুখ হিসাবেই পরিচিত অমরা রাম। রাজস্থান বিধানসভায় চার বার বিধায়ক হিসাবে নির্বাচিতও হয়েছিলেন। সিপিএমের কৃষক সংগঠন সারা ভারত কিষাণ সভার সহ সভাপতির দায়িত্বে রয়েছেন। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে কংগ্রেসের সমর্থনে ‘ইন্ডিয়া’ জোটের প্রার্থী হিসাবে রাজস্থানের শিকার আসনে দাঁড়িয়ে জয়ী হয়েছেন। বিজেপি সাংসদ সুমেধানন্দ সরস্বতীকে হারিয়ে সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন।

কৃষক আন্দোলন দমানোর ক্ষেত্রে মোদি সরকার যে দমন-পীড়নের নীতি নিয়েছে তার প্রতিবাদেই এদিন ট্রাক্টর চেপে সংসদ ভবনে ঢোকার চেষ্টা চালান। যদিও মূল চত্বরে প্রবেশ করতে পারেননি। সাংসদ হিসাবে ট্রাক্টর চেপে শপথ নিতে আসার যুক্তি তুলে ধরতে গিয়ে প্রবীণ কৃষক নেতা বলেন, ‘গত ১৩ মাস ধরে দিল্লির সীমান্তে অবস্থান-বিক্ষোভ করছেন কৃষকরা। দেশের অন্নদাতাদের রাজধানীতে ঢুকতে দেওয়া হয়নি। এমনকী ট্রাক্টর চেপে তাঁদের প্রবেশেও বাধা দেওয়া হয়েছে। আজ সংসদে ভবনে একজন কৃষক ঢুকেছে এবং ট্রাক্টরও হাজির হয়েছে। মোদি সরকারের কৃষক বিরোধী নীতির প্রতিবাদেই এমন সিদ্ধান্ত।’

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়