কালী পুজোর দিন দক্ষিণেশ্বরে যাবেন? মা ভবতারিণীর ‘নিশি’ পুজোর সময়কাল জানেন কী?

প্রতিবছর কালী পুজোর দিন রাত ১০:৩০ টা থেকেই মায়ের পুজো শুরু হওয়ার নিয়ম রয়েছে। বিষয়টি 'এই মূহুর্তে' ডিজিটালকে জানিয়েছেন খোদ দক্ষিণেশ্বর মন্দিরের অসি পরিষদের সম্পাদক কূশল চৌধুরী।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে আর মাত্র ৮ দিন বাকি। দুর্গা পুজো শেষ হওয়ার খানিকটা মন খারাপ ঘোচায় কালী পুজো। কলকাতা য় কালী পুজোর তেমন জাঁকজমক না থাকলেও শহর তলিতে কালী পুজো বিখ্যাত। বারোয়ারি পুজোর পাশাপাশি জাগ্রত কালী মন্দিরগুলিতেও সাড়ম্বরে পুজো হয়। হ্যাঁ, নৈহাটি, বারাসত, ব্যারাকপুরে কালী পুজোর যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। যাই হোক, দুর্গোৎসবের মতো থিমের কালী নাহলেও শহরে রয়েছে একাধিক বিখ্যাত কালী মন্দির। যার মধ্যে একটি দক্ষিণেশ্বর। কালী পুজোর সময় এই মন্দির চত্বর আলোয় আলোকিত হয়ে ওঠে। যদিও বছরভর দক্ষিণেশ্বরে ভক্তদের সমাগম লেগেই থাকে। কিন্তু কালী পুজোর দিন দক্ষিণেশ্বরে রাতভর ভক্তদের ভিড় থাকে।

কেননা নিশি রাত্রিতে কালী পুজোর সময়। তাই দূর দুরান্ত থেকে আসা ভক্তরা কালী পুজোর দিন রাতে মন্দিরে থেকে ভবতারিণী মায়ের পুজোয় অংশ নেন। বাঙালির ১২ মাসের ১৩ পার্বনের অন্যতম এই পার্বনে ধুমধাম করে মা কালীর আরাধনা করেন। পশ্চিমবঙ্গের অন্যতম তীর্থক্ষেত্র এই দক্ষিণেশ্বরে রয়েছেন মা ভবতারিণী। বিখ্যাত এই কালী মন্দিরের সঙ্গে জড়িত রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দের মতো মনিষীদের নাম। কালীপুজোর দিন সেখানে কালী ভক্তদের ভিড় উপচে পড়ে। ডালা হাতে ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়ে পুজো দেন অসংখ্য মানুষ।

আর প্রতিবছর কালী পুজোর দিন রাত ১০:৩০ টা থেকেই মায়ের পুজো শুরু হওয়ার নিয়ম রয়েছে। বিষয়টি ‘এই মূহুর্তে’ ডিজিটালকে জানিয়েছেন খোদ দক্ষিণেশ্বর মন্দিরের অসি পরিষদের সম্পাদক কূশল চৌধুরী। কলকাতা ও তার আশপাশের মানুষ জন তো বটেই, ভিন রাজ্য বা বিদেশ থেকেও যাঁরা কলকাতায় আসেন, তাঁরা একবার হলেও দক্ষিণেশ্বর কালীবাড়ি দর্শন করে যান। বর্তমানে দক্ষিণেশ্বর মন্দিরের দরজা ভক্তদের জন্য সকাল ৬টায় খুলে যায়। পুজো শুরু হয় সকাল সাড়ে ৬টা থেকে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পুজো নেওয়া হয় ভক্তদের থেকে। এরপর দুপুর সাড়ে ৩টে থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ফের পুজো দিতে পারেন ভক্তরা। এছাড়া সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রতিদিনই নিত্যপুজোর বন্দোবস্ত রয়েছে। রয়েছে ভোগ খাওয়ার ব্যবস্থাও। কালী পুজোর দিনেও নিয়মে কোনও বদল হবে না। প্রতিদিন সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সন্ধ্যারতি হয়, কালী পুজোর দিনেও তা হবে। তবে কালীপুজোতে ভক্তদের ভিড় থাকবে দ্বিগুণ।

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য