নর্তকীকে ফ্ল্যাটে বন্দি রেখে লাগাতার ধর্ষণ, তাজমহলের শহর আগ্রার ঘটনায় শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: যোগী আদিত্যনাথের জমানায় উত্তরপ্রদেশে মহিলাদের নিরাপত্তার বেহাল চিত্র ফের বেআব্রু। নবরাত্রির মধ্যে এক ২৬ বছরের পেশাদার নর্তকীকে নিজের ফ্ল্যাটে বন্দি রেখে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ওই ন্যক্করজনক ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠতেই তড়িঘড়ি অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা ২৬ বছরের তরুণী পেশাদার নর্তকী। বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেই সংসার চালান। ওই নতর্কীর সঙ্গে যোগাযোগ করে অনুষ্ঠানের টোপ দিয়ে আগ্রায় নিয়ে আসেন অভিযুক্ত ধর্ষক বিনয় গুপ্ত। পুজোর সময়ে বাড়তি পয়সা রোজগারে সরল মনেই আগ্রায় হাজির ওই তরুণী। গত ৮ অক্টোবর তরুণী নর্তকীকে নিজের ফ্ল্যাটে নিয়ে যান বিনয়। সেখানে বিনয়ের স্ত্রী তাকে মাদক মেশানো চা পরিবেশন করেন। ওই চা পান করেই বেহুঁশ হয়ে যান। জ্ঞান ফিরলে একটি রুমের মধ্যে বদ্ধ অবস্থায় নিজেকে আবিষ্কার করেন। তার পরে বন্দি রেখে টানা তিনদিন লাগাতার ধর্ষণ করে। কোনও ক্রমে বন্দিদশা থেকে মুক্ত হয়ে সরাসরি থানায় হাজির হন ওই নর্তকী।

পুলিশের কাছে দায়ের করা অভিযোগে নির্যাতিতা তরুণী জানিয়েছেন, নিজের ফ্ল্যাটে বন্দি রেখে তিনদিন একাধিকবার তাঁকে ধর্ষণ করেছে বিনয়। শুধু তাই নয়, তরুণীকে প্রচুর টাকা রোজগারের জন্য নর্তকীর পেশা ত্যাগ করে দেহ ব্যবসায় নামারও পরামর্শ দেয় অভিযুক্ত ধর্ষক বিনয়। শুধু তাকেই নয়, অন্য মেয়েদেরও আটকে রেখে অভিযুক্ত ধর্ষণ করেছে। অভিযোগ পেয়েই পেশায় ইভেন্ট ম্যানেজার বিনযকে গ্রেফতার করেছে পুলিশ।

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার