হস্টেলে অর্ধনগ্ন হয়ে দেদার মদ্যপান, হৈ-হুল্লোড়, হস্তক্ষেপ করতেই পুলিশের সঙ্গে হাতাহাতি চিকিৎসকদের

এ কী কাণ্ড! দেরাদুনে হবু চিকিৎসকদের কাণ্ড দেখে হতবাক গোটা সোশ্যাল মিডিয়া। হোস্টেলে উচ্চস্বরে গান চালিয়ে নাচানাচি, দেদার মদ্যপান করছেন হবু চিকিৎসকেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এ কী কাণ্ড! দেরাদুনে হবু চিকিৎসকদের কাণ্ড দেখে হতবাক গোটা সোশ্যাল মিডিয়া। হোস্টেলে উচ্চস্বরে গান চালিয়ে নাচানাচি, দেদার মদ্যপান করছেন হবু চিকিৎসকেরা। ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল। শুধু তাই নয়, এলাকার শান্তির কথা মাথায় না রেখেই উচ্চ স্বরে গান চালিয়ে ভরপুর পার্টি চলছে হোস্টেল ঘরে। তাতেই রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসীরা। বাধ্য হয়ে খবর দেন স্থানীয় পুলিশকে। কিন্তু ঘটনা স্থলে পুলিশ যাওয়া মাত্রই হট্টগোলের সৃষ্টি হয়। পুলিশ কে গালিগালাজ করতে শুরু করেন চিকিৎসক পড়ুয়ারা। ডাক্তারি ছাত্রদের এমন আচরণ দেখে অবাক হয়ে যান খোদ পুলিশ প্রশাসন।

ঘটনাটি ঘটেছে, উত্তরাখণ্ডের দেরাদুনে একটি মেডিক্যাল কলেজের হস্টেলে। সূত্রের খবর, ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছয়। এবং ছাত্রদের গান বন্ধ বললে তাঁরা তাতে অস্বীকৃতি জানায় এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। তবে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হতেই কলেজ প্রশাসন অভিযুক্ত চিকিৎসক পড়ুয়াদের জরিমানা করেছে এবং তাঁদের হস্টেল থেকে বহিষ্কার করেছে। দুন হাসপাতালের দিকে যাওয়ার রাস্তায় চিকিৎসক ছাত্রদের একটি হোস্টেল রয়েছে। সেখানেই গতকাল গভীর রাতে ছাত্ররা পার্টি করছিল। হট্টগোল করছিল। যাতে প্রতিবেশীরা বিরক্ত হন। এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে, তাঁরা ছাত্রদের অর্ধনগ্ন অবস্থায় হট্টগোল করতে দেখতে পান। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপরেই অধ্যক্ষ গীতা জৈন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন। তিনি বলেছেন, সেই সমস্ত পড়ুয়ারা কর্তব্যরত ছিলেন না। কলেজ প্রশাসন বিষয়টি এখন গুরুত্ব সহকারে দেখছে।

এই ঘটনার বিস্তারিত প্রতিবেদন স্বাস্থ্য সচিব আর. রাজেশ কুমারের কাছে জমা দেওয়া হয়েছে। কলেজ প্রশাসন পিজি চিকিৎসক, যার ঘরে পার্টি হচ্ছিল, তাকে হোস্টেল থেকে বহিষ্কার করেছে। তাকে দশ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অন্যান্য চিকিৎসকেদের চিহ্নিত করে তাদের উপরও জরিমানা করা হয়েছে। এদিকে, নগর পুলিশের পরিদর্শক প্রদীপ পন্ত ঘটনাটি সম্পর্কে বলেছেন যে, জোরে গান বাজানোর অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়, ছাত্ররা পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেছে। তবে তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি না করার নির্দেশ দেওয়া হয়েছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে