মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু ইউটিউবার দেবরাজ পটেলের

তরুণ ইউটিউবারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: শুটিংয়ে যাওয়ার পথে ভয়াবহ  পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেতা-কমেডিয়ান তথা ইউটিউবার দেবরাজ পটেল। মাত্র ২১ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন সামাজিক মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় অভিনেতা। তাঁর ‘দিল সে বুরা লাগতা হ্যায়’ সংলাপ নেটা নাগরিকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। দেবরাজ পটেলের আকস্মিক মৃত্যুর সংবাদে নেট মাধ্যম ও শিল্পী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিভাবান অভিনেতা- ইউটিউবারের মর্মান্তিক মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূএশ বাঘেল। টুইটে তিনি লিখেছেন, ‘আমাদের সবাইকে যিনি সব সময়ে হাসিখুশিতে মাতিয়ে রাখতেন সেই ‘দিল সে বুরা লাগতা হ্যায়’-এর দেবরাজ পটেল সবাইকে ছেড়ে চলে গিয়েছেন। এত কম বয়সে তাঁর চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। এমন ধাক্কা যাতে ওঁর পরিজনরা সামলে উঠতে পারেন, ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করছি।’

পুলিশ জানিয়েছে, এদিন শুটিংয়ের জন্য বন্ধুদের সঙ্গে  রায়পুরে যাচ্ছিলেন কমেডিয়ান-ইউটিউবার দেবরাজ পটেল। লাভান্ডির কাছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে তাঁর বাইকে ধাক্কা দেয়। বাইক থেকে ছিটকে পড়ে মাথায় ব্যাপক চোট পাওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় জনপ্রিয় ইউটিউবারের। মহাসমুন্দের বাসিন্দা দেবরাজ পটেল গত কয়েক বছর ধরেই রায়পুরে বসবাস করছিলেন। ২০২১ সালে একটি ছবিতে অভিনয় করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে অতি সক্রিয় ছিলেন ২১ বছর বয়সী অভিনেতা। ইউটিউবে তার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা চার লক্ষের বেশি। আর ইনস্টাগ্রামে ৬০ হাজারের বেশি অনুরাগী রয়েছে।

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি