দেখুন উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিতে ধসে আটকে পড়া গাড়ি কীভাবে উদ্ধার করল BRO

উত্তরাখণ্ডে প্রবল বর্ষণের ফলে রাস্তায় ধস নেমেছিল। আর তাতেই যাত্রী-সহ একটি গাড়ি গড়িয়ে পড়ে বহু নীচে বয়ে চলা খরস্রোতা লম্বগড় নালায়। যা দ্রুততার সঙ্গে উদ্ধর করল

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরাখণ্ডে প্রবল বর্ষণের ফলে রাস্তায় ধস নেমেছিল। আর তাতেই যাত্রী-সহ একটি গাড়ি গড়িয়ে পড়ে বহু নীচে বয়ে চলা খরস্রোতা লম্বগড় নালায়। যা দ্রুততার সঙ্গে উদ্ধর করল বর্ডার রোডস অর্গানাইজেশন বা বিআরও। এই উদ্ধারের ভিডিওটিও দ্রুতগতিতে ভাইরাল হয়েছে ইন্টারনেটে। সোমবার উত্তরাখণ্ডের বদ্রীনাথ জাতীয় সড়কে ধসের ফলে একটি যাত্রী-সহ গাড়ি নীচে প্রবল গর্জনে বয়ে চলা লম্বগড় নালায় গিয়ে পড়ে। এবং ওই পাহাড়ি নদীর জলে পাথরের খাজে আটকে যায়। দেখা যায় আশ্চর্যজনকভাবে গাড়িটি দুটি বড় বোল্ডারের মাঝে আটকে গিয়েছে এবং নীচ দিয়ে প্রবল জলের স্রোত রয়েছে। খবর যায় বিআরও জওয়ানদের কাছে। তাঁরা দ্রুত একটি আর্থ মুভার মেশিন নিয়ে সেখানে পৌঁছয়। এবং শক্তিশালী এই মেশিনের সাহায্য়ে দড়ি বেঁধে নিপুনতার সঙ্গে গাড়িটি টেনে তোলা হয় ওই নালার উপর থেকে। এই নাটকীয় উদ্ধারপর্ব ক্যামেরাবন্দি হতে সময় নেয়নি। যা ঝড়ের গতিতে ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য, উত্তরাখণ্ডে বিগত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি চলছে। অধিকাংশ জায়গায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। বহু জায়গায় রাস্তায় ধস নেমে বন্ধ যান চলাচল। বন্ধ রাখা হয়েছে চারধাম যাত্রা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সবরকম সাহায্য়ের আশ্বাস দিয়েছেন। পর্যটক এবং স্থানীয়দের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে চন্দ্রভাগা ব্রিজ। পাশাপাশি তপোবন, ঋষিকেষ, মুনি কি রেতি ভদ্রকালী ও ঝোলা এলাকায় গাড়ি নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এরমধ্যেই এই হাড়হিম করা উদ্ধারপর্বের ভিডিও দেখে বিআরও জওয়ানদের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

মেসিকাণ্ডে অবশেষে থানায় হাজিরা অরূপ বিশ্বাসের

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়