হোটেলেই দুর্গাপুজোর আয়োজন, দিঘা-মন্দারমণিতে পর্যটক টানতে নয়া উদ্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: যে যতই ডায়েট করুক না কেন পুজোর সময় জিভ যেন সব কিছুই চাই। রোল থেকে চাউমিন বা ভরপুর বাঙালিয়ানায় ভরা লুচি- ছোলার ডাল সব খেতেই যেন মন চায়। এবার দিঘাতে হচ্ছে দারুণ ব্যবস্থা। পুজোর সময় তো অনেকেই বেড়াতে যান। তারা তখন দুর্গাপুজো মিস করেন। তাঁদের কথা মাথায় রেখেই এ বার দিঘা, মন্দারমণির হোটেলগুলি দুর্গাপুজোর আয়োজন করেছে।

দিঘাতে যদিও অনেক দুর্গাপুজো হয়, কিন্তু মন্দারমণিতে আগে  সেভাবে পুজো হত না। অন্তত সমুদ্র নিকটবর্তী এলাকায় দুর্গাপুজো হয়নি কোনওদিনই। এই বছর ঘটতে চলে ব্যতিক্রমী ঘটনা। চলতি বছর হোটেল কর্তৃপক্ষ পুজোর আয়োজন করেছেন। আসলে দিনে দিনে মন্দারমণিতে ভিড় বাড়িছে। আগে কজন আর জানত মন্দারমণির নাম, ইদানিং সময়ে বহু মানুষ চেনেন, জানেন। বছরের বিভিন্ন সময় দুদিনের জন্য ছুটি কাটাতে আসেন। পুজোর সময়ও অন্যথা হয় না। এই সময়েও ভিড় লেগে থাকে।

একই অবস্থা দিঘারও। এখন তো সেখানে আবার জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো যে সব পর্যটক অর্থ, শারীরিক বা সময়াভাবে পুরী যেতে পারেন না তারা নীলমাধব দর্শনে আসেন দিঘাতে। তাই দিঘাতে আগেও ভিড় হত, এখন আরও বেড়েছে বই কমেনি। তাই হোটেল কর্মীদের পাশাপাশি পর্যটকদের জন্যও চলতি বছর পুজোর ব্যবস্থা করা হচ্ছে। এমনকী হোম স্টেগুলিতেও দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে।

কয়েক বছর আগে পর্যন্ত দশমীর দিন থেকে মোটামুটিভাব্বে দিঘা, মন্দারমণিতে ভিড় বাড়ত। সময় বদলিয়েছে, পাল্টে গিয়েছে চিত্রটাও। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন, এখন চতুর্থী থেকেই ভিড় হয়। তাই পর্যটকরা যখন পুজোটা সমুদ্রের পাড়ে বসেই কাটাতে চান তখন তাঁদের জন্য রাখা হয় মনের মতো রান্না। শারদোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তাই এই সময়ের মেনুতেও পরিবর্তন আনা হয়।

বাঙালি খাবারের আমিষ নিরামিষ নানা পদ তৈরি করা হয়। পর্যটকরা বেড়াতে এসে বারোয়ারি পুজোগুলিতেও ঠাকুর দেখতে যান। পাঞ্চেতগড় ও মহিষাদল রাজবাড়ির হোম স্টে–তে এ বছর  দুর্গাপুজো হচ্ছে। থাকছে দারুণ সব খাব্বারের মেনু। অষ্টমীর দিন আশপাশের পুজো মণ্ডপে অঞ্জলি দেওয়ার পরে পর্যটকরা চাইলেই লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা, লাবড়া, পনিরের নানা পছন্দের নিরামিষ পদ খেতে পারবেন। যারা আমিষ খান তাঁদের জন্যও থাকবে সুস্বাদু সব পদ। পর্যটকরা বেড়াতে এসে যাতে পুজোর আনন্দ থেকে বঞ্চিত না হন তার জন্যই দিঘা ও মন্দারমণির অনেক হোটেলেই দুর্গাপুজো শুরু করা হচ্ছে। সেই সঙ্গে সন্ধ্যাবেলা থাকবে সাংস্কৃতিক আড্ডা।

‘দয়া করে সবাই বন্যায় বিপর্যস্ত অসমের পাশে দাঁড়ান’, দেশবাসীর কাছে কাতর আর্জি পাপনের

ভিনধর্মী প্রাপ্তবয়স্ক যুগলের বিয়েতে বাধা নয়! পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘সবাইকে কাঁদিয়ে পৃথিবীতে আমি এসেছি’, ডি. লিট সম্মান পেয়ে জানালেন সাবিত্রী চট্টোপাধ্যায়

উদ্বোধনের ১২ দিনেই ফাটল ৪,২০০ কোটি টাকার এক্সপ্রেসওয়েতে

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

মহেশতলায় জিন্স কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বয়লার ফেটে প্রাণ গেল শ্রমিকের

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা

E-20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গড়করি

কলেজ চত্বর থেকে উদ্ধার আইআইটি পড়ুয়ার দেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু