দুর্গাপুজোর আলোকসজ্জায় ফুটে উঠছে চন্দ্রাভিযানের গল্প

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো আসতে বাকি আর মাত্র কয়েকটা দিন। তার আগে বিভিন্ন জায়গায় হচ্ছে খুঁটিপুজো। মণ্ডপ তৈরির প্রস্তুতি চলছে জোরকদমে। তেড়েফুঁড়ে কাজ করছেন মণ্ডপ ও আলোকশিল্পীরা। কলকাতাকে টেক্কা দিতে, এবার জেলাতেও পুজোর নতুন চমক নিয়ে আসছে শিল্পীরা। চন্দননগরের আলোকসজ্জা দেখার জন্য ছুটে আসেন বহু দর্শনার্থী। এই দুর্গাপুজোয় নয়া উপহার আনতে চলেছে চন্দননগর। জানা গিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে ভারতীয় মহাকাশযান বিক্রমের সফল অবতরণকে ফুটিয়ে তুলবেন এখানকার আলোকশিল্পীরা।

চন্দ্রযান বিক্রমের সফল অবতরণ হওয়ায় খুশি গোটা বিশ্ব। এবার মণ্ডপে তুলে ধরা হবে চন্দ্রযান বিক্রম-৩। সেই প্রচেষ্টাই চালাচ্ছেন শিল্পীরা। চন্দ্রযান বিক্রম-৩ এখান থেকে ছাড়ার সময় থেকে ওখানে সফল অবতরণ, কীভাবে এটি কক্ষপথে ঘুরেছে, সবই থাকবে এখানকার আলোর খেলায়। শুধু চন্দ্রাভিযান নয়, এছাড়াও একাধিক থিম ফুটিয়ে তোলা হবে পুজোয়। থাকছে পৃথিবীর সপ্তম আশ্চর্য থেকে আসন্ন বিশ্বকাপ ক্রিকেট সবকিছুই।

জানা গিয়েছে, শিল্পী ভাস্কর দে সরকার তাঁর থিমে চন্দ্রাভিযানকে ফুটিয়ে তুলছেন। পাশাপাশি, আসন্ন ক্রিকেট বিশ্বকাপকেও আলোর মাধ‌্যমে ফুটিয়ে তুলবেন তিনি।

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পুজোয় উত্তরবঙ্গ ঘুরতে বিশেষ বাস! কখন কোথা থেকে ছাড়বে? সময়সূচি জানাল NBSTC

শ্রীভূমি-কাণ্ড থেকে শিক্ষা! পাইলটদের সুবিধার্থে দুর্গাপুজোয় পানাগড়ে নিষিদ্ধ লেজার শো

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি আরবের এফ–১৫ যুদ্ধবিমান ধ্বংস করল হুতি বিদ্রোহীরা

স্বস্তিতে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টের

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?