নিজের আয় ৮ লক্ষ, আড়াই কোটি উপার্জনের জীবনসঙ্গী চেয়ে পোস্ট তরুণীর

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রত্যেকেরই জীবনে বিয়ে নিয়ে নানারকম স্বপ্ন থাকে। এক এক জনের চাহিদা আবার এক এক রকম। কেউ চান অর্থ, কেউ চান সঠিক মানুষ। বর্তমানে ম্যাট্রিমোনিয়াল সাইট খুললেই দেখা যায় ভুড়ি ভুড়ি পাত্র-পাত্রীর বিজ্ঞাপন। গবেষণা আবার খানিক ভিন্ন কথা বলে। এখনকার দিনে দাঁড়িয়ে আসলে মানুষ ভবিষ্যৎ জীবনসঙ্গীর প্যারামিটার এমনভাবেই নির্ধারণ করে যে তা খুঁজে পাওয়া প্রায় সোনার পাথরবাটিসম হয়ে যায়।

রেডিটে এমনই কিছু বিষয় উল্লেখ করে একটি পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে এক তরুণী তার ভবিষ্যৎ জীবনসঙ্গীর জন্য এমন  গুণাবলী দাবি করেছেন যা শুনে অবাক হতে হয়।

একটি ডেটিং অ্যাপে এক তরুণী তাঁর হবু জীবনসঙ্গীর জন্য ১৮ পয়েন্টের একটি ক্রাইটেরিয়া লিস্ট পাঠিয়েছিলেন। সেই লিস্ট এখন ভাইরাল। সেই তালিকার যে শর্তটি সবচেয়ে বেশি নজর কেড়েছে তা হল জীবনসঙ্গীর বার্ষিক আয় অন্তত আড়াই কোটি টাকা হতে হবে। এর কম হলে চলবে না। এছাড়াও সেই ব্যক্তি হবেন বিলাসবহুল জীবনে অভ্যস্ত, নম্র ভদ্র মানুষ এবং জন্ম নিয়ন্ত্রণে বিশ্বাসী। স্বভাবতই প্রশ্ন ওঠে যে তরুণী এত টাকা বার্ষিক উপার্জনশীল স্বামী চান তিনি নিজে কত আয় করেন? তাঁর উপার্জনও নিশ্চিতভাবে কোটিতেই! এখানেই লুকিয়ে রয়েছে আসল গল্প।

পরে তরুণ জানতে পারেন যার এমন বিলাসবহুল জীবন, কোটিপতি স্বামী চাই তিনি নিজে উপার্জন করেন মাসে ১০০০০ ডলারেরও কম। একজন ফিটনেস ট্রেনার ওই তরুণী। এই কথা শুনে তরুণ মজা করে তরুণীকে পরামর্শ দেন, “আপনি বরং ঘরে ওয়াইন নিয়ে আসুন।” তার পরই তরুণী ওই তরুণকে ‘আনম্যাচ’ করে দেন।

সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল হতেই কমেন্ট বক্সও হয়েছে নানা স্বাদে পরিপূর্ণ। কেউ লিখেছেন মাত্র ২.৩% পুরুষের বার্ষিক আয় আড়াই কোটি, কিন্তু তাঁদের মধ্যে ক’জন অবিবাহিত রয়েছেন? অন্য একজন বলেন এই ক্রাইটেরিয়া লিস্ট যদি কোনও মেয়ের কাছ থেকে না এসে ছেলের কাছে আসত তাহলে এতক্ষণে কী হত? এইভাবেই একের পর এক মজাদার কমেন্টে ভরে উঠেছে কমেন্ট সেকশনটি।

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল