জাল সমন ও ডিজিটাল গ্রেফতারির মাধ্যমে ১০০ কোটির প্রতারণা, গুজরাতে গ্রেফতার ৪

Share:

নিজস্ব প্রতিনিধি: সুরাট সাব-জোনাল অফিসের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বড় আকারের সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে। এদের বিরুদ্ধে ১০০ কোটি টাকারও বেশি প্রতারণা করার অভিযোগ রয়েছে। গ্রেফতার হওয়া অভিযুক্তদের নাম মকবুল আবদুল রহমান ডাক্তার, তার ছেলে কাশিফ মকবুল ডাক্তার, মহেশ মাফতলাল দেশাই এবং ওম রাজেন্দ্র পান্ড্য। ১০০ কোটি টাকারও বেশি অপরাধের সঙ্গে জড়িত একাধিক সাইবার অপরাধের মামলার তদন্তের করতে গিয়ে এদের নাম উঠে আসে। ২০০২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (পিএমএলএ) ১৯ ধারায় চারজনকে গ্রেফতার করা হয়।

চলমান মামলায় মকবুল ডাক্তার, তার দুই ছেলে কাশিফ মকবুল ডাক্তার ও বাসাম মকবুল ডাক্তার, মহেশ দেশাই, ওম রাজেন্দ্র পান্ডিয়া এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ডিজিটাল গ্রেফতার, ফোরেক্স ট্রেডিং কেলেঙ্কারী , সুপ্রিম কোর্ট এবং ইডির মতো আইন প্রয়োগকারী সংস্থাগুলির জাল আইনি নোটিশ ব্যবহার করে হুমকি সহ একাধিক সাইবার জালিয়াতির মাধ্যমে সহজ সরল ব্যক্তিদের প্রতারণা করেছেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি, প্রতারক এবং ডিজিটাল স্ক্যামারদের দ্বারা প্রচারিত জাল সমনের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ঘোষণা করেছে যে আধিকারিকরা এখন থেকে একটি QR কোড এবং একটি যাচাইকরণ ব্যবস্থা সহ সমন জারি করবে।

এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে, অভিযুক্তরা ১০০ কোটি টাকারও বেশি অপরাধের অর্থ পাচারের সঙ্গে জড়িত। তাদের কার্যপদ্ধতির মধ্যে রয়েছে কর্মচারী, সহযোগী বা ভাড়াটে ব্যক্তিদের নামে অবৈধ তহবিল সংগ্রহ ও জমা করার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা। অভিযুক্তরা এই অ্যাকাউন্টগুলি পরিচালনা করার জন্য প্রতারণা করে পাওয়া পুরনো বাতিল অথচ অ্যাক্টিভ সিম কার্ডও ব্যবহার করেছিল।

তদন্তে জানা গিয়েছে যে অভিযুক্তরা প্রতারণা করে প্রাপ্ত অর্থ ক্রিপ্টোকারেন্সিতে (USDT) রূপান্তরিত করত। ইডি যাতে এই বিষয়ে বিন্দুমাত্রও কিছু টের না পায় তার জন্য বিভিন্ন হাওয়ালা অপারেটরদের মাধ্যমে নগদ পাচার করত। গ্রেফতারকৃত চার ব্যক্তিকে আহমেদাবাদের বিশেষ আদালত (PMLA) এর সামনে হাজির করা হয়েছিল। তদন্তের জন্য ইডি আধিকারিকরা তাদের পাঁচ দিনের হেফাজত চায়। আদালত তা মঞ্জুর করেছে।মামলার আরও তদন্ত চলছে।

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ দিব্বি নিচ্ছিলেন লক্ষীর ভাণ্ডারের টাকা, অবশেষে হলেন গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের

একাদশীর জন্য কুরবানি ঈদ উদযাপন পিছিয়ে দিল মুসলিম সম্প্রদায়, কোথায় ঘটল এমন ঘটনা?

বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে, ভ্রান্ত চিন্তায় আত্মঘাতী গৃহবধূ

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

জুনেই ATM থেকে তুলতে পারবেন পিএফের টাকা, জানালেন মন্ত্রী

তীব্র যানজট–পানীয় জলের সংকটে বিপর্যস্ত দার্জিলিং, পর্যটন মরশুমে নাকাল পর্যটকরা

প্রবল ঝড়-বৃষ্টি ধেয়ে আসছে কলকাতা সহ একাধিক জেলায়, জারি লাল ও হলুদ সতর্কতা