প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিশ্বকর্মা পুজোর দিনেই বৃহস্পতিবার দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন ধুমধামের সঙ্গে পালন করছে বিজেপি। আর এদিনই প্রধানমন্ত্রী হিসেবে উপহার হিসেবে পাওয়া বিভিন্ন স্মারকের ই-নিলাম শুরু হয়েছে। এই ই-নিলাম চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। নিলাম থেকে পাওয়া অর্থ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে দান করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত।

জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’-এ ই-নিলামের ঘোষণা করে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি যেসব উপহার ও স্মারক পেয়েছেন, সেগুলো ভারতের শিল্প, সংস্কৃতি ও কারুশিল্পের সমৃদ্ধ ঐতিহ্যের পরিচায়ক হিসেবেও উল্লেখযোগ্য। আজ নয়াদিল্লির ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট-এ ‘পিএম মেমেন্টোস ই-অকশন ২০২৬’ সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে। স্মারকগুলোর প্রদর্শনীও ঘুরে দেখেছি। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই ই-নিলামের মাধ্যমে আপনারা এই অমূল্য স্মারকগুলোর সাথে যুক্ত হতে পারবেন।’বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির উপহার পাওয়া ১,৪৯৮টি উপহার ও স্মারক নিলামে অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, বিভিন্ন সরকারি কর্মসূচি ও সফরের সময় প্রধানমন্ত্রী মোদীর পাওয়া নানা ধরনের স্মারক ও উপহারের বৈচিত্র্যময় সংগ্রহও এই ই-নিলামে স্থান পাবে। নিলামের সামগ্রীগুলোর মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী শিল্পকর্ম, ভাস্কর্য, চিত্রকর্ম, খেলাধুলা-সংক্রান্ত স্মারক।

প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পাঁচ বছরের মাথায় ২০১৯ সালে উপহার পাওয়া সামগ্রী ই-নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন নরেন্দ্র মোদি। এবারের ই-নিলামে ওঠা উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, ‘কর্নাটকের ‘লর্ড রাম’ (ভিত্তিমূল্য ১৩.৫০ লক্ষ টাকা), কাকতীয় কলা তোরণের একটি রৌপ্য প্রতিকৃতি (৯ লক্ষ টাকা), রথারূঢ় জগন্নাথ পরিবার (৬ লক্ষ টাকা) এবং ৯৯.৯৯ বিশুদ্ধ সোনার জল করা রাধা-কৃষ্ণের শিল্পকর্ম (৫.৪০ লক্ষ টাকা) ইত্যাদি।

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী