মরণোত্তর পদ্মবিভূষণ পাচ্ছেন মুলায়ম সিং যাদব

১৯৩৯ সালে উত্তরপ্রদেশের এটাওয়ার সাইফাই গ্রামে জন্মগ্রহণ করে তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মরণোত্তর পদ্ম বিভুষণ পাচ্ছেন প্রয়াত সমাজবাদী নেতা তথা প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী মুলায়ম সিং যাদব।  বুধবার রাতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সাধারণতন্ত্র দিবস উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেশের ১০৬ বিশিষ্ট নাগরিককে পদ্মশ্রী, পদ্মভুষণ ও পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত করার কথা জানানো হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে ওআরএসের জনক দিলীপ মহালনবিশ, তবলা বাদক জাকির হোসেন, শিল্পপতি কে এম বিড়লা, ইনফোসিসের প্রতিষ্ঠাতা সুধা মূর্তি ও সমাজবাদী সুপ্রিমো প্রয়াত মুলায়ম সিং যাদবের।

গত বছরের ১০ অক্টোবর বার্ধক্যজনিত কারণে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন ভারতীয় রাজনীতির বর্ণময় চরিত্র তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব। ১৯৩৯ সালে উত্তরপ্রদেশের এটাওয়ার সাইফাই গ্রামে জন্মগ্রহণ করে তিনি। রাম মনোহর লোহিয়ার ডাকে সাড়া দিয়ে রাজনীতিতে যোগ দে। তার পর দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু পালাবদলের সাক্ষী থেকেছেন। তিন তিনবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্বও সামলেছিলেন। তাঁকে ঘিরেই আবর্তিত হয়েছে গো-বলয়ের রাজনৈতিক সমীকরণ। উত্তরপ্রদেশের পাশাপাশি জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মৈনপুরী থেকে বেশ কয়েকবার সাংসদ হিসেবে নির্বাচিত হন। ইন্দ্রকুমার গুজরালের সরকারে মন্ত্রীর দায়িত্বও পালন করেন।

প্রথমে হিন্দুত্ববাদের কট্টর বিরোধী থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে নিজের অবস্থান বদলেছেন মুলায়ম। জীবন সায়াহ্নে এসে বিজেপির ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দহরম-মহরমও ছিল। বিজেপির বিরুদ্ধে বিরোধীরা জোট বাঁধলেও তাতে কখনই সামিল হননি এক সময়ের সমাজতান্ত্রিক আন্দোলনের পুরোধা। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন শেষ জীবনে বিজেপি ঘনিষ্ঠতার কারণেই মুলায়ম সিং যাদবকে মরণোত্তর পদ্মবিভূষণে ভূষিত করেছে মোদি সরকার।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে