থানায় ঢুকে কনস্টেবলকে ‘স্যার’ বলে পাকড়াও ভুয়ো এসআই, ঠাঁই শ্রীঘরে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কথায় বলে, ‘অতি চালাকের গলায় দড়ি’। পুলিশের সাব ইন্সপেকটরের (এসআই) পোশাক পরে এলাকায় দাপিয়ে বেড়ানোর পাশাপাশি বিভিন্ন রিল তৈরি করে সমাজমাধ্যমেও নিয়মিত পোস্ট করে আসছিলেন তানিয়া নামে এক তরুণী। তার দাপটে তটস্থ থাকত গোটা গ্রাম। কিন্তু পাওনা টাকা আদায়ের জন্য নালিশ ঠুকতে এসে থানায় ঢুকে এক কনস্টেবলকে ‘স্যার’ ডেকেই বিপত্তি ডেকে আনলেন। সন্দেহ হয় অন্যান্য আধিকারিকদের। শেষ পর্যন্ত ভয় পেয়ে নিজের ভুয়ো পুলিশ অফিসারের পরিচয় স্বীকার করে নেন। আপাতত শ্রীঘরে ঠাঁই হয়েছে ওই ভূয়ো পুলিশ অফিসারের।

শনিবার (৫ জুলাই) জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহমেদ জানিয়েছেন, গত বৃহস্পতিবার (৩ জুলাই) পাওনা টাকার বিষয়ে অভিযোগ জানাতে থানায় হাজির হন তানিয়া। তার পরনে ছিল পুলিশের পোশাক। নিজেকে এসআই হিসেবে পরিচয় দেন। কিন্তু এক কনস্টেবলকে ‘স্যার’ সম্বোধন করায় দায়িত্বরত আধিকারিকের সন্দেহ হয়। পরে এক নারী পুলিশ সদস্যের সহায়তায় তল্লাশি চালিয়ে দেখা যায়, পুলিশের সঙ্গে তানিয়ার কোনও সম্পর্ক নেই। তার কাছ থেকে একটি পুলিশ ইউনিফর্ম জব্দ করা হয়েছে। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে আরও পুলিশের পোশাক ও সরঞ্জাম উদ্ধার করা হয়। এদিন তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জয়দেবপুর থানার ওসি জানিয়েছেন, ধৃত তানিয়া প্রায়ই পুলিশের পোশাক পরে এলাকায় ঘোরাফেরা করতেন এবং নিজের ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করতেন। কোথা থেকে তিনি পুলিশের পোশাক পেলেন, অন্য কোনও অপরাধের সঙ্গে জড়িত ছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেই বিপদ, বাড়বে খরচ

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা