এই মুহূর্তে




বাবার দৈনিক আয় ছিল ১০ টাকা, ছেলে ৩,০০০ কোটি টাকার মালিক

courtesy: Google

নিজস্ব প্রতিনিধিঃ ছোট থেকেই অভাবের সংসারে বড় হওয়া। ক্লাস সিক্সে ডাহা ফেল করেছিলেন আজকের ৩,০০০ কোটি টাকার মালিক মুস্তাফা পিসি। বর্তমানে তিনি বিখ্যাত আইডি ফ্রেশ ফুডের সিইও। আজ দেশের বহু মানুষ তাঁর সংস্থার তৈরি প্রাতঃরাশ দিয়ে দিন শুরু করেন। তবে একটা সময় ছিল যখন প্রাতঃরাশ তো দূর, দিনের এক বেলাও খাবার জুটত না মুস্তাফার। দিনমজুরের কাজ করে বাবা দিনে মাত্র ১০ টাকা রোজগার করতেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মুস্তাফা পিসি জানান, তিনি এবং তাঁর ভাইবোনরা ছোটবেলায় পরিবারের  আয়ের জন্য  জ্বালানী কাঠ বিক্রি করতেন। শুধু তাই নয় তিনি তার   চাকরি থেকে পয়সা সঞ্চয় করে একটি গরু কিনেছিলেন। যাতে তাঁর পরিবার দিনে তিন বেলা দুধ খেতে পারেন। তবে আইডি ফ্রেশ ফুডের সিইও শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভর্তি হন। পরে তিনি আইটি চাকরি পান। ২০০৬ সালে, তিনি আইডি ফ্রেশ ফুড নামে একটি সংস্থা শুরু করেছিলেন যা একটি ছোট রান্নাঘর থেকে রেডি-টু-কুক প্যাকেজড খাবার বিক্রি করে।

সেইসময় ভারতীয় বাজারে ক্রেতারা প্যাকেটজাত ইডলি-ডোসা কিনতে চাইত না। কারণ সেই সময় প্যাকেজ আকারে যে কোনও কিছু অস্বাস্থ্যকর হিসাবে বিবেচিত হত।  বাজারে ১০০ প্যাকেট পাঠানো হলে ৯০ টা প্যাকেট ফিরে আসত। তবে প্রথমে সফলতা না এলেও পড়ে আইডি ফ্রেশ ফুড কোম্পানি। উল্লেখ্য, ‘সেল্ফ মেড’ অর্থাৎ সম্পূর্ণ নিজের চেষ্টায় সমাজের কাছে নিজেকে উদাহরণ হিসেবে তৈরি করা একজন মানুষের তালিকায় জায়গা করে নিয়েছে মুস্তাফা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গান্ধির নাম-নিশান মুছতে আসরে মোদি সরকার, ১০০ দিনের কাজের প্রকল্পের নাম বদল

রাহুলের বিরুদ্ধে বিদ্রোহ শশী থারুরের, বিরোধী দলনেতার ডাকা বৈঠকে গরহাজির

‘বিদায় বাংলাদেশ…’ উত্তেজনায় ফেসবুকে ভিডিও পোস্ট করে উত্তরপ্রদেশে গ্রেফতার বাংলাদেশি দম্পতি

‘প্রয়োজনে সোনালিকে আর্থিক সাহায্য’, কেন্দ্র-রাজ্যকে বার্তা সুপ্রিম কোর্টের

বাতিল ইন্ডিগো ফ্লাইট, রাতভর ৮০০ কিমি গাড়ি চালিয়ে ছেলেকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন বাবা

জামাইবাবুর ডিগ্রি নিয়ে ৩ বছর সরকারি হাসপাতালে রোগী দেখছেন শ্যালক ইঞ্জিনিয়র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ