শ্রীনগরের জামিয়া মসজিদে জুম্মার নমাজ পড়তে দিল না পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: কয়েক হাজার কিলোমিটার দূরে তো কী? ইজরায়েল-হামাস লড়াইয়ের মূল্য চোকাতে হল শ্রীনগরের মুসলিমদের। শুক্রবার ঐতিহাসিক জামিয়া মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের জুম্মা নমাজ পড়ার অনুমতি দিল না জম্মু-কাশ্মীর প্রশাসন। যদিও কী কারণে মুসলিমদের পবিত্র নমাজ আদায়ে বাধা দেওয়া হল, তার কারণ সম্পর্কে টুঁ শব্দটি কাড়তে চাননি নমাজে বাধাদানকারী প্রশাসনিক কর্তারা।

সূত্রের খবর, জুম্মার নমাজ শেষে মুসল্লিরা গাজায় চলা ইজরায়েলের হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করতে পারেন-এমন অনুমানেই এদিন নমাজ পড়ার অনুমতি দেয়নি প্রশাসন। শুধু তাই নয়, ওই মসজিদের গেটে তালা ঝোলানোর পাশাপাশি বিশাল সংখ্যক পুলিশও মোতায়েন করা মসজিদ চত্বরে। গেট বন্ধ থাকায় বহু মুসলিম নমাজ পড়তে এসে ফিরে যান।

শ্রীনগরের নাউহাট্টা চত্বরে অবস্থিত ঐতিহ্যশালী জামিয়া মসজিদে প্রতি শুক্রবার নমাজ পড়তে প্রচুর ধর্মপ্রাণ মুসলিম জড়ো হন। মসজিদ পরিচালন সমিতি অঞ্জুমান অউকফ জামিয়া মসজিদ-এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এদিন সকালে এসে পুলিশ মসজিদে তালা ঝুলিয়ে দিয়েছে এবং নির্দেশ দিয়ে গিয়েছে, জুম্মার নমাজ যেন না পড়া হয়। মসজিদ কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ধর্মীয় নেতা মিরওয়াজ উমর ফারুককেও এদিন সকাল থেকে গৃহবন্দি করে রেখেছে পুলিশ।

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ

কয়লা চুরি ও অবৈধ খনন রুখতে কড়া পদক্ষেপ! আইনি ক্ষমতা পেল CISF