গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

ভোটাধিকার যে কতটা মূল্যবান, তার বড় উদাহরণ শাল পলাশ মহুয়ার জঙ্গলে ঢাকা পুরুলিয়ার বাঘমুন্ডি বিধানসভার বুড়দা কালিমাটি অঞ্চলের দুর্গম গন্ধডি গ্রাম

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটাধিকার যে কতটা মূল্যবান, তার বড় উদাহরণ শাল পলাশ মহুয়ার জঙ্গলে ঢাকা পুরুলিয়ার বাঘমুন্ডি বিধানসভার বুড়দা কালিমাটি অঞ্চলের দুর্গম গন্ধডি গ্রাম। ছোট্ট এই আদিবাসী অধ্যুষিত গ্রামে ২৬ টি পরিবারের বাস। সেখানে ভোটার সংখ্যা মাত্র ৬০ থেকে ৬৫ জন। কিন্তু ভোট দেওয়ার জন্যে তাঁদের লড়াই যেন এক রোমাঞ্চকর অভিযানের মতো। গ্রামবাসী ধনমণি সিংহ মুড়া, সরস্বতী সিংহ মুড়া, ছোটু সিংহ মুড়া ও সর্বেশ্বর সিংহ মুড়ারা জানিয়েছেন, গ্রামে তাঁদের যাতায়াতের সঠিক ব্যবস্থা নেই। তাই ভোট দিতে যেতে তাঁদের জীবনের ঝুঁকি নিতে হয়।

যাঁদের মোটরসাইকেল আছে, তাঁরাই একমাত্র ঘুরপথে বাগতি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে পৌঁছান। কিন্তু অধিকাংশ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলের উঁচুনিচু, দুর্গম পথ পেরিয়ে প্রায় সাত কিলোমিটার হেঁটে ভোট দিতে যেতে হয়। প্রায় ৭ কিলোমিটার দুর্গম পথ পেরিয়ে ভোট দিতে যান তাঁরা। যা কিনা মধ্যযুগকে মনে করিয়ে দেয়। গ্রামে অনেক সমস্যা। সমাধানের প্রতিশ্রুতি মিললেও আজও হয়নি। কিন্তু এত সমস্যা সত্ত্বেও গণতন্ত্রের বড় উৎসব থেকে তাঁরা বিরত থাকেননি। ভোট বয়কটের পথে হাঁটেননি গন্ধডি গ্রামের ভোটাররা। এবারেও সেই চিত্র ফুটে উঠল। দল বেঁধে লাইন দিয়ে ভোট দিতে গেলেন গ্রামের ভোটাররা।

পুরুলিয়া নির্বাচন দফতরের স্লোগান ‘ধামসা মাদলের ছন্দে ভোট দিন আনন্দে’, সেই মেজাজেই প্রথম দফার নির্বাচনে সামিল হলেন গন্ধডির ভোটাররা। তবে তাঁদের দাবি, ভোটের আগে নেতারা প্রতিশ্রুতি দিয়ে যান কিন্তু ভোট শেষ হলেই সব নিশ্চুপ। তাই তাঁরা চান, গ্রামে একটি স্থায়ী পানীয় জলের ব্যবস্থা হোক এবং ভোটকেন্দ্র আরও কাছে আনা হোক। যাতে সকলেই ভোট দিতে পারেন। যদিও ইতিমধ্যেই নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। তাই গ্রামবাসীদের বিশ্বাস, আগামী নির্বাচনে হয়তো আর জঙ্গল পেরোতে হবে না তাঁদের। রাস্তা ধরেই ভোটকেন্দ্রে পৌঁছে যাবেন তাঁরা।

 

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫