কার অভিশাপে নিজ পুত্রের শিরোশ্ছেদ করেছিলেন মহাদেব ? জানেন কি মালি সুমালি রাক্ষসের কাহিনী !

Share:

নিজস্ব প্রতিনিধি : আসছে গণেশ চতুর্থীতে। ৭ সেপ্টেম্বর মহাসমারোহে পালিত হবে গণেশ চতুর্থী। মনে করা হয় দশদিন কৈলাস ছেড়ে পৃথিবীর বুকে নেমে আসেন বিঘ্নহর্তা। এর আগেই জেনে নিন গণেশ সম্পর্কে একটি অজানা তথ্য। পুরান অনুযায়ী মহাদেব নিজ পুত্র গণেশের শিরোচ্ছেদ করেছিলেন। আপনি কী জানেন কার অভিশাপে এমনটা ঘটেছিল ?  মহাদেবকে কে অভিশাপ দিয়েছিল ? কেনই বা এমন কাল অভিশাপ পেয়েছিল মহাদেব ? তবে বিস্তারিত জেনে নিন।

ব্রহ্মা বৈবর্ত পুরাণ অনুযায়ী কাশ্যপ ঋষির এক অভিশাপের কারণে নিজের সন্তানের শিরোশ্ছেদ করেন মহাদেব।

কেন মহাদেবকে অভিশাপ দিয়েছিলেন ঋষি কাশ্যপ :  বৈবর্ত্য পুরাণ মতে, একদা মালী ও সুমালী নামে দুই রাক্ষস ছিল। কিন্তু তারা দুজনেই ছিল ঘোর শিবভক্ত। একদিন তারা মহাদেবের স্মরণে এসে সূর্যদেবের নামে সমালোচনা শুরু করেন। তাদের দাবি ছিল, স্বরাশিতে সূর্যের নেতিবাচক প্রভাবের কারণে তাদের শারীরিক কষ্ট ভোগ করতে হচ্ছে। তারা দুজনেই চেয়েছিল মহাদেব যাতে সূর্যকে বুঝিয়ে তাদের শারীরিক কষ্ট কম করেন।

এরপরই মহাদেব গেলেন সূর্যদেবের কাছে। সূর্যদেব অত্যন্ত অহংকারের সঙ্গে বলেন, ‘মালী-সুমালী শিব ভক্ত হলেও তারা নিষ্ঠুর রাক্ষস।তাদের নিজের অপরাধের জন্য ফল তো ভোগ করতেই হবে। নিয়ম অনুযায়ী সূর্য নিজের স্বাভাবিক গতিতেই রাশি পরিবর্তন করে থাকেন, তাই তিনি বিশেষ কোনও সাহায্য করতে পারবেন না।’

এতে মহাদেব ক্ষুব্ধ হয়ে ত্রিশুল ছুড়ে দেন সূর্যের দিকে। এতে শিরোচ্ছেদ হয় সূর্যের। পৃথিবীতে নেমে আসে ঘোর অন্ধকার। এদিকে সূর্যের পিতা কাশ্যপ নিজের ছেলের মাথা কাটা দেখে দুঃখিত হন। কান্নায় ভেঙে পড়েন তিনি। তবে সেইসঙ্গে রেগেও যান তিনি। রেগে গিয়ে স্বয়ং শিবকে অভিশাপ দিয়ে বসেন। তিনি বলেন, ‘যেভাবে শিব তার ছেলেকে কেড়ে নিয়েছে, এবং এই পুত্র হারানোর যন্ত্রণা সহ্য করতে হচ্ছে তাঁকে। একইভাবে একদিন মহাদেব তার নিজের পুত্রের শিরোচ্ছেদ করবেন এবং এই যন্ত্রণা ভোগ করবেন।’

তবে মহাদেব শান্ত হন।একজন পিতার কষ্ট দেখে তিনি কষ্ট পান। এদিকে তখন সমস্ত দেবতা শিবকে বলেন যে, সূর্যদেবের অনুপস্থিতিতে সমগ্র পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছে।এর ফলে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হবে না। এর পরই সূর্যের শীতল হয়ে যাওয়া শরীরকে জীবিত করে তোলেন তিনি।

কীভাবে তা থেকে মুক্তি পেলেন দেবাদিদেব : ঋষি কাশ্যপ নিজের পুত্র সূর্যকে ফিরে পেয়ে খুশি হলেন। অন্যদিকে পুনরায় প্রাণ ফিরে পেয়ে শিবের কাছে ক্ষমা চাইলেন সূর্যদেব। পরে তার পিতাকে সমস্ত ঘটনা খুলে বললেন। সব শুনে ঋষি কাশ্যপ শিবকে দেওয়া অভিশাপ নিয়ে ব্যথিত হন। কিন্তু তিনি জানান যে, এই অভিশাপ তিনি ফিরিয়ে নিতে পারবেন না। তবে এর সমাধান বাতলে দিতে পারবেন। তখন মহাদেব সমাধান জানতে চাইলে ঋষি কাশ্যপ বলে ওঠেন যে ভাবে মহাদেব তাঁর পুত্রের প্রাণ ফিরিয়ে দিয়েছেন, তেমনই শিবও নিজের সন্তানকে জীবিত করতে পারবেন। তবে তাঁর রুপ হবে ভিন্ন। পৃথক স্বরূপের কারণে ঘরে ঘরে তাঁর পুত্রের পুজো হবে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক