খেলাই বালাই! মা জানতেন মেয়ে মোবাইলে খেলছে, কন্যা অর্ডার দিলেন ৪ লাখি পণ্য

‘ধন্যি কন্যে’ তার মায়ের মোবাইল নিয়েছিল খেলতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধন্যি মেয়ে। নাম তার লিলা। তবে লিলা যে এমন ‘লীলা’ দেখাবে তা কি তার মা জানতেন? যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে ওয়েস্টপোর্টে থাকে সে। মায়ের মোবাইল থেকে খেলতে গিয়ে সে প্রায় কাঙাল করল তার মাকে। আর এই খবরই ভাইরাল দুনিয়া জুড়ে।

‘ধন্যি কন্যে’ তার মায়ের মোবাইল নিয়েছিল খেলতে। আর খেলতে খেলতে তার ইচ্ছে হয়েছিল নতুন খেলার জিনিস দেখার।  আর যেই ভাবা সেই কাজ! মেয়ে সোজা ঢুকে পড়ে মোবাইল অ্যাপসে। জানা গিয়েছে, সেখান থেকে ছোটদের মোটর সাইকেল ও জিপ গাড়ি অর্ডার করেছে সে। কী কী কতগুলো? শুনলে আঁতকে উঠবেন আপনি।

মেয়ের মা নুনেস জানাচ্ছেন, মেয়ে ১০টি মোটর সাইকেল, একটি জিপ আর ১০ জোড়া কাউ গার্ল বুট অর্ডার দিয়েছিল! সব মিলিয়ে দাম মোট ৩হাজার ৭৮০ ডলার! মানে প্রায় ৪ লক্ষ টাকা! মেল দেখে মায়ের চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল। তিনি বলেন, কিছুই অর্ডার (ORDER) করেননি  তিনি। পরে বুঝতে পারেন এই কীর্তি তাঁরই কন্যের। সঙ্গে সঙ্গে তিনি ৫টি মোটর সাইকেল ও জুতোর অর্ডার বাতিল করতে পারেন। বলেন, তবে অলরেডি ডেলিভারি প্রসেস শুরু হয়ে যাওয়ার জন্য তিনি ৫টি মোটর সাইকেল ও ছোটদের দু’ই আসনের একটি জিপের অর্ডার বাতিল করতে পারেননি। অগত্যা নিতেই হল।

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ