দিল্লি বিমানবন্দরে পাকড়াও সিঙ্গাপুর এয়ারলাইন্সের ভুয়ো পাইলট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের একবার প্রশ্নের মুখে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা। গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভুয়ো পাইলট সেজে বিমানবন্দরের  নিরাপত্তা বেস্টনী টপকে ভিতরে ঢুকে পরেছিল এক ব্যক্তি। যদিও তার গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় শেষ পর্যন্ত আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই জেরা শেষে ভুয়ো পাইলটকে তুলে দেওয়া হয় দিল্লি পুলিশের হাতে। আর ওই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিযেছে।

পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে এক যুবক সিঙ্গাপুর এয়ারলাইন্সের পাইলটদের উর্দি পড়ে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকে যান। স্কাই ওয়াকের কাছাকাছি তাকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা রক্ষী বাহিনীর জওয়ানদের।সঙ্গীত সিংহ নামে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি দাবি করেন, সিঙ্গাপুর এয়ারলাইন্সের পাইলট তিনি। গলায় ঝুলিয়ে রাখা সচিত্র পরিচয়পত্রও দেখান। এর পরেই সিঙ্গাপুর এয়ারলাইন্সের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন বিমানবন্দরের আধিকারিকরা। সিঙ্গাপুর এয়ারলাইন্সের তরফে জানিয়ে দেওয়া হয়, সঙ্গীত সিংহ নামে তাঁদের সংস্থায় কোনও পাইলট নেই।

এর পরেই জেরার মূখে ভেঙে পড়েন উত্তরপ্রদেশের গৌতমবুদ্ধ নগরের বাসিন্দা সঙ্গীত। জেরায় জানান, ভিজিটিং কার্ড তৈরির এক অ্যাপের মাধ্যমেই সিঙ্গাপুর এয়ারলাইন্সের পাইলটের ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছেন। তার পরে দিল্লির দ্বারকা থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের উর্দি কিনেছেন। সিভিল অ্যাভিয়েশনের উপরে এক বছরের কোর্স করার পরে পরিবারের কাছে নিজেকে পাইলট হিসাবে মিথ্যা পরিচয় দিয়েছিলেন। আর ওই মিথ্যা ঢাকতে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে ভুয়ো পাইলট সেজেছিলেন। জেরার পরেই দিল্লি পুলিশের হাতে ওই যুবককে তুলে দেওয়া হয়।  

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট