গাছের ফল দিয়ে সিঁদুরদান, নজিরবিহীন এক পরিবেশবান্ধব বিয়ের সাক্ষী হল নদীয়া

প্রসাধনী থেকে খাবার এমনকি শাক সবজি ও মাছ মাংস সব কিছুই একেবারে কীটনাশকমুক্ত দ্রব্য ব্যবহৃত হল বিয়ের মেনুতে। অতিথি আপ্যায়নে চা খাওয়া হল মাটির ভাঁড়ে। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এ এক পরিবেশবান্ধব বিয়ে, যার সাক্ষী থাকল নদিয়ার শান্তিপুরের বাসিন্দারা। বিয়ের বিভিন্ন আচারের মধ্যে এক গুরুত্বপূর্ণ আচার হল সিঁদুরদান পর্ব। আর সেই সিঁদুরেই থাকল পরিবেশবান্ধব রঙয়ের ছোঁয়া। শুধু তাই নয় অন্যান্য প্রসাধনী থেকে খাবার এমনকি শাক সবজি ও মাছ মাংস সব কিছুই একেবারে কীটনাশকমুক্ত দ্রব্য ব্যবহৃত হল বিয়ের মেনুতে। অতিথি আপ্যায়নে চা খাওয়া হল মাটির ভাঁড়ে। 

শান্তিপুরের পাত্র রঘুনাথ একজন বিজ্ঞানকর্মী। এবং প্রগতি ভেষজ খাদ্যদ্রব্য ও প্রসাধনী উৎপাদক গোষ্ঠীর সদস্য। মাস ছয়েক আগেই শান্তিপুরেরই বাসিন্দা প্রগতি চন্ডীর সঙ্গে তাঁর বিয়ের কথা পাকা হয়। একেবারে অন্যভাবে বিয়ে হল তাঁদের। ছিলেন না কোনও পুরহিত। শুধু তাই নয় পাত্রী প্রগতি জানিয়েছেন তাঁর বাবা পেশাগত দিক দিয়ে রাসায়নিক সারমুক্ত শাকসব্জি তৈরি করেন। আর তাই বাবাকে সম্মান জানাতেই এমনভাবে বিয়ের উদ্যোগ নিয়েছেন তাঁরা। আর তাই ভেনেজুয়েলা ও আমেরিকার ‘আনোত্তো’ নামক গাছ  যা সিঁদুরি গাছ নামে পরিচিত সেই গাছের ফল দিয়েই সারা হয় সিঁদুরদান পর্ব। বিয়েতে আগত অতিথিদের হাতেও সেই ফল তুলে দেওয়া হয়, তাঁদের জানানো হয় ফলের গুণাগুণ সম্পর্কে। 

শুধু তাই নয় দীর্ঘকালব্যাপী  হয়ে আসা বাঙালি বিয়ের নানা নিয়মও ভাঙতে দেখা গিয়েছে নবদম্পতিকে। বিয়ের সমস্ত নিয়মেই এক অন্যবার্তা দিলেন তাঁরা। সময়ের সঙ্গে সঙ্গে যে মানুষের চেতনায় পরিবর্তন আসছে তা বোধ হয় আরও একবার প্রমাণ করল শান্তিপুরের এই দম্পতি। আর তাঁদের এই অন্যরকমের বিয়ের সাক্ষী হয়ে থাকল নদিয়ার শান্তিপুরের মানুষেরা। 

টেস্টের চাপে রাতে আসত না ঘুম! জানেন মায়ের হাতের কোন খাবার ছিল রোহিতের ভরসা?

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

ইরানের হুমকির পরে ছুটি কাটছাঁট করে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, বড় পদক্ষেপ?

এশিয়ান গেমসের শুরুতেই ঘরে এল পদক, শুটিংয়ে রুপো জিতল ভারত

Asian Games 2026 ( মহিলা ক্রিকেট): টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের, বিপক্ষ বাংলাদেশ

নিচু জাত বলে মানসিক হেনস্থা? ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক IIT বম্বের মৃত পড়ুয়ার বাবা

মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা, বারাণসীতে পুলিশের গুলিতে খতম শীর্ষ মাও নেতা

সাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে রবি সকাল থেকেই তুমুল দুর্যোগ, জারি হলুদ সতকর্তা

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

স্টকহোম থেকে জিতে সুইডেনের সাংসদ হলেন মহারাষ্ট্রের বিজেপি নেতার ভাইঝি, চেনেন তাঁকে?

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের