আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘মানুষের মতো’ দেখতে ছাগলের বাচ্চা! হুলস্থুল অসমে

নিজস্ব প্রতিনিধি: চারপেয়ে নয়, সদ্য ভুমিষ্ট ছাগলের এক বাচ্চার আবার দু’টি পা। মুখ, চোখ, নাক অবিকল মানুষের মতো। তবে কান ছাগলের মতোই। ‘মানুষের মতো’ দেখতে বাচ্চা জন্ম দিয়েছে ছাগল। এই খবর চাউর হতেই গৃহস্থের বাড়িতে উপচে পড়ল ভিড়। এরপর কাতারে কাতারে মানুষ হামলে পড়লেন অসমের কাছাড় জেলার গঙ্গাপুর গ্রামে। এই অদ্ভুত দর্শন ছাগ-শিশুটির ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যা তুমুল ভাইরাল হতে সময় নিল না। গোটা ঘটনায় হতবাক অনেকেই।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার অসমের কাছাড় জেলার গঙ্গাপুর গ্রামে ওই অদ্ভুত দর্শন ছাগ-শিশুর জন্ম হয়। তবে ছাগলের বাচ্চাটি বেশিক্ষণ বাঁচেনি। কিন্তু মানুষের মতো দেখতে ওই ছাগলের বাচ্চার খবর জানাজানি হতে সময় নেয়নি। পশু চিকিৎসকদের কথায়, এই ঘটনা অস্বাভাবিক কিছু নয়। অনেক সময় পর্যাপ্ত পুষ্টি এবং স্বাভাবিক ভাবে বৃদ্ধি না পাওয়ায় এমন অদ্ভুত দেখতে বাচ্চার জন্ম হয়। কিন্তু তা বলে এটাকে দৈব কিছু ভেবে নেওয়া ভুল হবে। কিন্তু সে কথা শোনে কে? করোনাবিধি উপেক্ষা করেই কাতারে কাতারে মানুষ ভিড় জমালেন ওই ছাগলের বাচ্চাটিকে দেখতে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তাঁরাই উৎসাহি মানুষদের হঠিয়ে ওই অদ্ভুত দর্শন ছাগলের বাচ্চাটিকে সরিয়ে দেয়। 

Published by:

Share Link:

More Releted News:

হঠাৎই অসুস্থ বাসচালক, পাঁচ খুদের বুদ্ধিতে মৃত্যুর মুখ থেকে ফিরলেন যাত্রীরা

মেট্রোয় সিট নিয়ে বচসা, চটে গিয়ে বাবার বয়সী যাত্রীকে কষিয়ে চড় মারলেন তরুণী

উঠেছিল চরবৃত্তির অভিযোগও, ২৪ বছরে ১৯৭ দেশ ঘুরে স্বপ্নপূরণ বিহারের যুবকের

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ