ঢাকায় বিকোচ্ছে সোনায় মোড়া জিলিপি, দাম কত জানেন….

প্রথম দিনেই সোনায় মোড়া জিলিপি খেতে হোটেলে ভিড় হামলে পড়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মিষ্টি খেতে ভালবাসেন না এমন বাঙালি কম খুঁজেই পাওয়া যাবে। আর বাঙালিদের কাছে পছন্দের অন্যতম মিষ্টি হলো রসে ভেজানো জিলিপি। সাধ্যের মধ্যে দাম থাকায় অনেকেই মুচমুচে জিলিপিতে কামড় বসিয়ে কার্যত স্বর্গসুখ লাভ করেন। কিন্তু ঢাকায় রমজান মাসে সেই জিলিপি বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০ টাকায়। না ভুল শোনেননি।

কিন্তু আচমকাই কেন মহার্ঘ সাধের জিলিপি? আসলে ওই কুড়ি হাজারি জিলিপির আলাদা বৈশিষ্ঠ্য রয়েছে। বিশেষ এই জিলিপি ২৪ ক্যারেটের সোনা দিয়ে মোড়ানো। না মোটেও গাঁজাখুরি গল্প নয়। রমজান উপলক্ষে বুধবার থেকেই ওই মহার্ঘ সোনায় মোড়া জিলিপি মিষ্টি ভক্তদের জন্য বাজারজাত করেছে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল কর্তৃপক্ষ। আর প্রথম দিনেই সোনায় মোড়া জিলিপি খেতে হোটেলে ভিড় হামলে পড়েছিল।

রমজান মাসজুড়ে প্রতিদিন ইফতার ও সেহরির বিশেষ আয়োজন করে ইন্টারকন্টিনেন্টাল হোটেল কর্তৃপক্ষ। ইফতারে ডেজার্ট হিসেবে ঐতিহ্যবাহী জাফরান জিলিপি দীর্ঘদিন ধরেই পরিবেশন করে আসছে। প্রতি কেজি জাফরানি জিলিপির দাম ১,৮০০ টাকা। কিন্তু এ বছর রমজান রোজা ভঙ্গকারীদের জন্য ভিন্ন স্বাদ দিতে নয়া আয়োজন করেছে হোটেল কর্তৃপক্ষ। হাজির করেছে সোনায় মোড়া জিলিপি। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের এক মুখপাত্র জানান, প্রতি কেজি জিলিপিতে ২৪ ক্যারেটের খাবার উপযোগী সোনার ২০ থেকে ২২টি লিফ বা পাতলা পাত থাকবে। একজন গ্রাহক ন্যূনতম ২৫০ গ্রাম জিলিপি কিনতে পারবেন। সে ক্ষেত্রে দাম পড়বে পাঁচ হাজার টাকা।

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না কাঁদল পাষণ্ড মা 

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের