পাহাড় প্রেমীদের জন্য জোড়া সুখবর, পুজোর আগেই খুলল সিকিমের জনপ্রিয় এই জায়গাগুলি

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোয় যেমন শিকড়ের টানে বহু মানুষ বিদেশ থেকে বাংলায় ফেরে তেমনই অনেকেই আবার কোলাহল থেকে দূরে যেতে চান। পাহাড়-সমুদ্রে কিংবা নির্জন পর্যটন কেন্দ্রে জমে ভিড়। পাহাড় প্রেমীদের জন্য রয়েছে জোড়া সুখবর। পুজোর আগেই আজ থেকে খুলে যাচ্ছে নর্থ সিকিমের জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলি। মিলবে ভারত-চিন-ভুটান সীমান্তের যুদ্ধক্ষেত্র ডোকলাম ও চোলা পাস দেখার সুযোগ।

চলতি বছরে টানা বৃষ্টি পাহাড়ে ধ্বংসলীলা চালিয়েছে। হড়পা বান, মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে কার্যত বিপর্যস্ত হয়েছে পাহাড়ের জনজীবন। ভেঙেছে বহু রাস্তা জাতীয় সড়ক। বন্ধ হয়েছে একাধিক যোগাযোগ। তাতেই মুখ থুবড়ে পড়েছিল পাহাড়ের পর্যটন শিল্প। সেই সব ভয়ানক অতীতকে পিছনে রেখে দীর্ঘ ৩ মাস পর সোমবার থেকে খুলে গেল উত্তর সিকিমের লাচুং, ইয়ুমথাং ও জিরো পয়েন্ট। পাশাপাশি চলতি মাসের ২৭ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে যাবে পূর্ব সিকিমে ভারত-চিন-ভুটান সীমান্তের যুদ্ধক্ষেত্র ডোকলাম ও চোলা পাস যা দীর্ঘদিন বন্ধ ছিল। এই জায়গা পর্যটকদের কাছে বাড়তি পাওনা। তবে লাচুং খুললেও এখনই খুলছে না লাচেন। পাশাপাশি হোটেল ভাড়ায় জিএসটি ছাড়ের কারণে আরও সস্তা হবে ভ্রমণ। পুজোর আগে দৈনিক সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত হোটেল ভাড়ায় জিএসটি ১২ শতাংশ থেকে কমে পাঁচ শতাংশ হচ্ছে। এটাই কমাবে ভ্রমনের খরচ।

রবিবার সাংবাদিক বৈঠকে রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব সি এস রাও বলেছেন, ‘সোমবার থেকে উত্তর সিকিমের জন্য পারমিট বিলি শুরু করা হবে। গ্যাংটক থেকে যে সমস্ত পর্যটকেরা লাচুংয়ে যাবেন তাঁদের দুপুর একটার মধ্যে সাঙ্কালন সেতু পার হতে হবে। লাচুং থেকে ফেরার সময়ে দুপুর ২টোর মধ্যে টুং সেতু পার হতে হবে।’ হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যালের কথায়, পুজোর মুখে উত্তর সিকিম খুলে দেওয়া জরুরি ছিল। তার সঙ্গে চোলা এবং ডোকলাম খোলার সিদ্ধান্তে উত্তরবঙ্গের পর্যটন ফের ঘুরে দাঁড়াবে বলে মনে করি।’ হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যালের কথায়, “পুজোর মুখে উত্তর সিকিম খুলে দেওয়া জরুরি ছিল। তার সঙ্গে চোলা এবং ডোকলাম খোলার সিদ্ধান্তে উত্তরবঙ্গের পর্যটন ফের ঘুরে দাঁড়াবে বলে মনে করি।’ অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়ের রেশ কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্নের জাল বুনছে সিকিমের পর্যটন শিল্প।

সিনেমা হলের ভিতরে তরুণীকে হেনস্থা, প্রতিবাদ করতেই স্বামীকে মারধর, কসবায় গ্রেফতার ৬

খাম নিয়ে দড়ি টানাটানি, শেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ISF

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

শ্মশানে বসে মদের ফোয়ারা, জ্বলন্ত চিতায় চিকেন রান্না করে খেল মদ্যপ যুবকরা

কোচিং সেরে ফেরার পথে বাইক থামিয়ে সঙ্গীর সামনেই তরুণীকে যৌন হেনস্থা, ভয়ঙ্কর ভিডিও রইল

আঙুল চেটে খাবে ছোটরা, অল্প সময়ে বানান সুস্বাদু লাউয়ের রুটি

ডায়েট করছেন? তবুও খেতে পারেন ফ্রেঞ্চ টোস্ট, জেনে নিন স্বাস্থ্যকর রেসিপি

লাইনচ্যুত ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, চাঞ্চল্য বালুরঘাটে

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে