পোষ্য ছাগল বাঁচাতে গিয়ে জলের তোড়ে ভেসে মৃত্যু বাবা-ছেলের

বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গুজরাতের ভাবনগরে।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর প্রভাবে গুজরাতের সৌরাষ্ট্র আর কচ্ছ উপকূলে প্রবল বৃষ্টি চলছে। লাগাতার ভারী বৃষ্টিতে জল জমেছে বিভিন্ন এলাকায়। আর তাতে কার্যত বিপর্যস্ত জনজীবন। তার মধ্যেই প্রাণহানির খবর মিলতে শুরু করেছে। সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভাবনগরে। গিরিখাতে আটকে পড়া পোষ্য ছাগলদের বাঁচাতে গিয়ে জলের তোড়ে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে বাবা-ছেলের। সেই সঙ্গে ২২ টি ছাগল ও একটি ভেড়ারও মৃত্যু ঘটেছে।

কচ্ছ জেলার ভাবনগরের রাজস্ব আধিকারিক এস এন ভালা জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ এর প্রভাবে এলাকায় শুরু হয়েছিল ব্যাপক বৃষ্টি।আর ভারী বৃষ্টিপাতের ফলে সিহোর শহরের কাছাকাছি অবস্থিত ভান্ডার গ্রামের একটি গিরিখাতে প্রচুর জল জমে ছিল। প্লাবনের কারণে ওই গিরিখাতে আটকে পড়েছিল পোষ্য ছাগলের দল। প্রিয় পোষ্যদের নিরাপদে উদ্ধারের জন্য গিয়েছিলেন রামজি পারমার (৫৫) ও তাঁর ছেলে রাকেশ পারমার (২২)। কিন্তু জলের তোড়ে দুজনেই ভেসে যান। গিরিখাতের খানিকটা দূরে উদ্ধার হয় তাঁদের দেহ। সেই সঙ্গে জলের তোড়ে ভেসে গিয়ে ২২টি ছাগল ও একটি ভেড়ারও মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় গুজরাত উপকূলে আঘাত হানার পরে কয়েক ঘন্টা ধরে তাণ্ডব চালিয়ে রাজস্থানের দিকে চলে গিয়েছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। তবে ওই তাণ্ডবে কারও প্রাণহানির খবর না পাওয়া গেলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে গিয়েছে। বিদ্যু‍তের খুঁটি উপড়ে পড়ায় ৯০০-র বেশি গ্রাম গত কয়েক ঘন্টা ধরে বিদ্যু‍ৎহীন।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা