৪৪ বছর জেলের সাজা খেটে রবিবার মুক্তি পাচ্ছেন ‘জল্লাদ শাহজাহান’

১৯৭৯ সালে গ্রেফতার হন পুলিশের রাতের ঘুম কেড়ে নেওয়া নরসিংদীর পলাশ উপজেলার বাসিন্দা শাহজাহান ভূঁইয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অবশেষে চার দেওয়ালের বন্দিজীবন থেকে মুক্তি।  আবার খোলা আকাশের নিচে দাঁড়িয়ে একমুঠো রোদ্দুরের উত্তাপ নেওয়ার স্বপ্নপূরণ হতে চলেছে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের প্রধান জল্লাদ শাহজাহান ভূঁইয়ার। ৪৪ বছর জেলের সাজা খেটে আজ রবিবার খোলা আকাশের নিচে এসে দাঁড়াবেন জীবনের তিয়াত্তরটি বসন্ত পার করে দেওয়া মানুষটি। বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে বন্দি থাকার রেকর্ড গড়েছেন শাহজাহান।

কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানিয়েছেন, নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালী গ্রামের বাসিন্দা শাহজাহান ভূঁইয়া দুর্ধর্ষ অপরাধী হিসেবেই পুলিশের কাছে পরিচিত ছিল। কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত থাকার সময়ে একের পর এক অপরাধমূলক কাজকর্ম সংগঠিত করার অপরাধে ১৯৭৯ সালে পুলিশের হাতে গ্রেফতার হন। মোট ৩৬টি মামলায় তার ১৪৩ বছরের কারাদণ্ডের সাজা হয়। পরে ৮৭ বছরের সাজা মকুব করে ৫৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে দুটি মামলায় পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই জরিমানা অনাদায়ে ছয় মাস করে অতিরিক্ত এক বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। আর্থিকভাবে অস্বচ্ছ্বল শাহজাহানের বিশেষ আর্জি মেনে অবশ্য ওই জরিমানার টাকা পরিশোধ করেছে কারা কর্তৃপক্ষ।

কারাদণ্ডের সাজা কমানোর জন্য ১৯৮৯ সালে সহযোগী জল্লাদ হিসেবে কাজ শুরু করে শাহজাহান ভূঁইয়া। গফরগাঁওয়ের নূরুল ইসলামকে ফাঁসিতে ঝোলানোর মধ্য দিয়েই জল্লাদ হিসেবে নতুন জীবন শুরু করেছিল। তার পর থেকে কারাগারে কারও মৃত্যুদণ্ড কার্যকরে ডাক পড়তে থাকে তার। টানা আট বছর সহকারী জল্লাদ হিসেবে কাজ করার পরে ১৯৯৭ সালে শাহজাহানকে প্রধান জল্লাদের স্বীকৃতি দেয় কারা কর্তৃপক্ষ। ২০০১ সাল থেকে এখনও পর্যন্ত কেন্দ্রীয় কারাগারে জল্লাদ হিসেবে ২৬ জনকে ফাঁসির দড়ি পরিয়েছে। তার মধ্যে যেমন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চার খুনি রয়েছে, তেমনই কুখ্যাত জঙ্গি নেতা বাংলা ভাইও রয়েছে। একের পর এক ফাঁসির আসামীর মৃত্যুদণ্ড কার্যকর করায় শাহজাহানের সাজার মেয়াদ কমিয়ে ৪৪ বছর করা হয়।

‘ক্যাটরিনার জায়গায় তোমায় মানায় না’, ‘উঁচা লম্বায় অক্ষয়ের সঙ্গে নেচে ট্রোলড দিশা পাটানি

‘লক্ষীর ভান্ডারের নামে টাকা লুট করেছে তৃণমূল নেতারা’, অভিযোগ মুখ্যমন্ত্রীর

সাঁড়াশি দিয়ে কুপিয়ে ৭০ ঊর্ধ্ব বৃদ্ধাকে খুন করার অভিযোগ, চাঞ্চল্য চাঁচলে

উত্তরবঙ্গকে ‘উপহার’, ১০ জন বিজেপি বিধায়ক স্থান পেলেন রাজ্য মন্ত্রিসভায়

স্ত্রীকে নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ, নরেন্দ্রপুরে গ্রেফতার চিকিৎসক

মজার ছলে কাঁসাই নদীতে স্নান করতে নেমে বিপত্তি! বাড়িতে ফিরল ৩ বন্ধুর নিথর দেহ

ইলাইয়ারাজার কনসার্ট ঘিরে ধুন্ধুমার, নোংরা আসন ও খারাপ সাউন্ড সিস্টেমে ক্ষুব্ধ দর্শকরা

পণের দাবি ও মানসিক নির্যাতনের অভিযোগ, বিয়ের বছর ঘুরতেই রহস্যমৃত্যু ইনফ্লুয়েন্সারের

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

খাদ্য ভবনে দুর্ঘটনা, পাঁচ তলা থেকে পড়ে গেলেন এক আধিকারিক

শচিন বা কোহলি নন, শৈশবের সুপারহিরোর নাম জানালেন বৈভব

কালনায় ত্রাণ-দুর্নীতির অভিযোগে গ্রেফতার এক তৃণমূল নেতা