স্বপ্নভঙ্গের যন্ত্রণায় আত্মঘাতী ছাত্র, মৃত্যুর পরে এল কানাডার ভিসা

বুধবার বাড়ি থেকে বেরিয়ে যায় বিকাশ। শুক্রবার এক খাল থেকে উদ্ধার হয় তাঁর নিথর দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধি, কুরুক্ষেত্র: উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়া ছিল স্বপ্ন। সেই স্বপ্নপূরণে কানাডায় পড়তে যাওয়ার জন্য ভিসার আবেদন করেছিল কুরুক্ষেত্রের বিকাশ সাইনি (Vikash Saini)। কিন্তু ভিসা পেতে দেরি হওয়ায়  মানসিকভাবে ভেঙে পড়েছিল। শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গের যন্ত্রণা থেকে রেহাই পেতে আত্মহত্যার পথই বেছে নিয়েছিল ২৩ বছরের ছাত্র। আর সেই আত্মহত্যার কয়েক ঘন্টা বাদেই বাড়িতে পৌঁছল কানাডার ভিসা (Canada Visa)। কিন্তু যার নামে ভিসা, সে তখন সব কিছুর বাইরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শাহবাদ মহকুমার (Shahbad Suv Division) গোর্খা গ্রামের বাসিন্দা বিকাশ সাইনি (Vikash Saini) স্নাতক হওয়ার পরে উচ্চ শিক্ষার জন্য কানাডায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। পড়াশোনার পরে কানাডাতেই স্থায়ীভাবে বসবাস করার পরিকল্পনা নিয়েছিল। এক বন্ধুর সঙ্গে মিলে কানাডার স্টুডেন্ট ভিসার আবেদন জানিয়েছিল বিকাশ। ওই বন্ধুর ভিসা এসে যাওয়ার পরে মানসিকভাবে ভেঙে পড়ে সে। গত বুধবার বাড়িতে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে পড়ে। পরে জনসার কাছে একটি খালে ঝাঁপিয়ে আত্মহত্যা করে। গতকাল শুক্রবার বিকাশের মৃতদেহ উদ্ধার হয়।

সবচেয়ে মর্মান্তিক ঘটনা হল, যে ভিসা না পাওয়ার জন্য মানসিক যন্ত্রণায় বিদ্ধ হয়েছিল বিকাশ, গত বৃহস্পতিবার কানাডার দূতাবাস থেকে সেই ভিসা এসে পৌঁছয় বিকাশের গ্রামের বাড়িতে। কিন্তু অর্থহীন হয়ে গিয়েছে সেই ভিসা। কেননা, ভিসার জন্য যে আবেদন জানিয়েছিল, সে চলে গিয়েছে ধরাছোঁয়ার বাইরে। ২৩ বছরের সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ বিকাশের বাবা-মা। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি তাঁরা।

‘আন্দোলন করাটা ভারতবর্ষে একটা ফ্যাশন,’ বিরোধীদের তীব্র কটাক্ষ দিলীপের

খেলার মাঝেই প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখলেন ভিনিসিয়াস

বাবা-মায়ের সঙ্গে গয়নার দোকানে গিয়ে সায়ানাইড মুখে পুরল একরত্তি, তারপর….

স্বস্তি! অভিজিৎ দীপক সহ তিন ককরোচ নেতাকে মুক্তি দিল আদালত

বক্সঅফিসে ঝড় তোলা অব্যাহত! ১০ দিনে ‘দৃশ্যম ৩’-এর বিশ্বব্যাপী আয় ৪০০ কোটি ছুঁই ছুঁই

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলার দাপট! প্রথম তিনে IIT খড়্গপুর, এগিয়ে যাদবপুরও

ভারতের বিরুদ্ধে সিরিজের আগে দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট সারিয়ে ফিরছেন তারকা অলরাউন্ডার

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

সৌদি আরবে বিমানবন্দরে ফের হামলা, মৃত অন্তত ১২

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে আমেরিকা? সৌদিতে প্রাণঘাতী হামালার পরেই বিরাট ইঙ্গিত ট্রাম্পের

ধর্মীয় বিশ্বাস নিয়ে বিবাদের জেরে কুড়ুল দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন পাষন্ড স্বামীর

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..