আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

TEDDY DAY: কবে কী ভাবে প্রথম এল টেডি, মনের মানুষকে জানান সে কথাও

নিজস্ব প্রতিনিধি: চলছে ভ্যালেন্টাইন্স উইক। ১০ ফেব্রুয়ারি টেডি ডে (TEDDY DAY)। মনের মানুষকে অনেকেই উপহার দেবেন টেডি। সফট টয়েজ অনেক আছে। তবে ‘ভালুক’ সবচেয়ে জনপ্রিয়। জানেন কি করে প্রথম এল টেডি বিয়ার?

সে অনেক অনেক বছর আগের কথা। মিসিসিপি এবং লুসিয়ানার সীমান্ত নিয়ে সমস্যা তখন চরমে। বন্দুক নিয়ে শিকারে বেরিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট। তবে অনেক খুঁজেও শিকার পাননি তিনি। মন ভার। কিন্তু প্রেসিডেন্ট বলে কথা! তাই সঙ্গীরা তাঁকে তুষ্ট করতে অনেক খুঁজে ধরে এনেছিলেন একটি কালো ভালুক শিশু। বেঁধে দিয়েছিলেন গাছের গুঁড়িতে। এরপরেই রুজভেল্টকে ওই ভালুক ছানা শিকার করতে বলেন তাঁর সঙ্গীরা। তবে রাজি হননি তিনি। এভাবে শিকারে বীরত্ব নেই। আবার ছোট্ট ভালুক ছানা দেখে প্রেসিডেন্টের মন গলেছিল। তাই শিশুটিকে ছেড়ে দিয়েছিলেন তিনি। ওই ভালুক শিশুটি ছিল লুসিয়ানার। সালটা ১৯০২। 

ছবিতে এই গল্পই এঁকেছিলেন প্রখ্যাত কার্টুনিস্ট ক্লিফর্ড বেরিম্যান। তিনি ওয়াশিংটনের বাসিন্দা ছিলেন। ওই ছবির নাম দিয়েছিলেন ‘ড্রইং দ্য লাইন ইন মিসিসিপি’। কী আঁকা ছিল ছবিতে? প্রেসিডেন্ট রাইফেল হাতে দাঁড়িয়ে। আর তাঁর পেছনে ছোট্ট ভালুকছানা। ওই ভালুক শিশুর গলা বাঁধা দড়ি দিয়ে। সেই দড়ি ধরে রয়েছেন একজন। তবে সেদিক থেকে মুখ ঘুরিয়েছেন প্রেসিডেন্ট। ‘না’ বোঝাতে দেখাচ্ছেন হাত। 

সেই ছবি দেখেছিলেন মরিস মিচম। ব্রুকলিনে খেলনার দোকান ছিল তাঁর। তিনি তা দেখেই বানিয়েছিলেন ছোট্ট খেলনা ভালুক। শখে ওই ‘টেডি’ তিনি সাজিয়ে রেখেছিলেন দোকানেই। পাশে ছিল সেই বিখ্যাত ছবি। বিক্রি করার কোনও ইচ্ছে ছিল না। তবে ক্রেতারা দোকানে ঢুকেই অবাক ও মুগ্ধ হয় এই খেলনা দেখে। কিনে নিতে চান অনেক অনেক মানুষ।

এরপরে মিচম গিয়েছিলেন রুজভেল্টের কাছে। অনুমতি চেয়েছিলেন এমন ‘টেডি বিয়ার’ বিক্রি করার। মিলেছিল অনুমতি। এরপরে ১৯০৩ সালে তৈরি হয় আইডিয়ল টয় নামক কোম্পানি। ব্যাস! সেই শুরু।

মনের মানুষকে আজ টেডিবিয়ার উপহার দেওয়ার সঙ্গে সঙ্গে জানিয়ে দিন সেই ইতিহাস।  এতে আরও খুশি হবে আপনার ‘সে’।

Published by:

Share Link:

More Releted News:

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

হঠাৎই অসুস্থ বাসচালক, পাঁচ খুদের বুদ্ধিতে মৃত্যুর মুখ থেকে ফিরলেন যাত্রীরা

মেট্রোয় সিট নিয়ে বচসা, চটে গিয়ে বাবার বয়সী যাত্রীকে কষিয়ে চড় মারলেন তরুণী

উঠেছিল চরবৃত্তির অভিযোগও, ২৪ বছরে ১৯৭ দেশ ঘুরে স্বপ্নপূরণ বিহারের যুবকের

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ