CHOCOLATE DAY: ঘরেই চকোলেট বানিয়ে উপহার দিন প্রিয় মানুষকে

সেই চকোলেট হবে আরও স্পেশ্যাল

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেম সপ্তাহের তৃতীয় দিন আজ। ৯ ফেব্রুয়ারি চকোলেট ডে (CHOCOLATE DAY)। শপিংমল বা দোকান থেকে কিনে আপনি চকোলেট দিতেই পারেন প্রিয় মানুষকে। তবে এবারে নিজের হাতে বানিয়েই দেখুন না চকোলেট। সেটা হবে আরও ‘স্পেশ্যাল’। শুধু মনের মানুষটিকেই চকোলেট দেবেন তাই কি হয়? আরও চেনা পরিচিত আছে তো না কি?

অন্তত চারজনের জন্য চকোলেট তৈরির রেসিপি:

উপকরণ: 

কোকো পাউডার ৫ টেবিল চামচ, মাখন ১০০ গ্রাম, চিনি ২ কাপ, গুঁড়ো দুধ ৩ টেবিল চামচ, ময়দা ও ভ্যানিলা এসেন্স পরিমাণ মতো

কী ভাবে বানাবেন:

একটি মিক্সার গ্রাইন্ডারে কোকো পাউডার এবং মাখনকে প্রথমে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। তারপরে একটি পাত্রে ৪ ভাগের ১ ভাগ জল নিন। জল আছে যে পাত্রে সেই পাত্রের থেকে একটি বেশ ছোট বাটি নিয়ে সেখানে মিশ্রণটি ঢেলে নিন। এবারে গ্যাসের চুল্লিতে গরম করে নিন জল রাখা পাত্রটি। তারপরে ছোট পাত্রটি রেখে দিন জল ভরা পাত্রে। যতক্ষণ না মিশ্রণটি গরম হয়, ততক্ষণ রাখতে হবে জলের ওপরে। গরম হয়ে গেলে ফের গুলিয়ে নিতে হবে মিশ্রণটি। তারপর কোকো পাউডার ও মাখনের মিশ্রণে ময়দা, দুধ, চিনি এবং ভ্যানিলা এসেন্স ভালো করে সময় নিয়ে মিশিয়ে নিন। এরপরে ওই সামগ্রিক মিশ্রণ ঢেলে নিন চকোলেট ট্রেতে। চাইলে সেখানে দিতে পারেন ড্রাই ফ্রুটসও। দিয়ে রেখে দিন ফ্রিজে। চকোলেটের মাপ চাইলে বিশেষ দিনের জন্য করতেই পারেন ‘হৃদয়’। ১ ঘন্টাতেই রেডি চকোলেট। তারপরে সেই চকোলেট মুড়ে নিতে পারেন সুন্দর র‍্যাপারে। আর সেই উপহার তুলে দিন প্রেমিকার হাতে বা মুখে। 

মুম্বইয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান

দীপকেদের ২৪ ঘন্টার মধ্যে না ছাড়লে ফের অনশন, এবার হুমকি দিলেন সোনম ওয়াংচুক

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের

Flydubai-কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল NIA

উমার আগমন থেকে বরণ, শাড়ির বুননেই দুর্গাপুজোর গল্প! দাম শুনলে চমকে যাবেন

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের, কোন মামলায়?

ঢাকায় রবীন্দ্রনাথ-সত্যজি‍ৎ রায়দের গ্রাফিতিতে চুনকালি লেপে দিল পাকিস্তানপন্থীরা

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়