সন্তানদের রেখে প্রেমিকের সঙ্গে ‘সংসার’,রাগের মাথায় ভয়ঙ্কর বদলা নিল স্বামী..

Share:

নিজস্ব প্রতিনিধি : পরকীয়ায় জড়িয়ে স্ত্রী।কোলের সন্তানদের ফেলে প্রেমিকের সঙ্গে দিনের পর দিন সহবাস। রেগে গিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী।এরপর নিজের গলায় ছুরি বসাল যুবক।আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর।মর্মান্তিক ঘটনা ঘিরে চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগণায়। তদন্তে গোপালনগর থানার পুলিশ।অভিযুক্তের নাম সুখদেব মণ্ডল।বর্তমানে আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন।তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

স্থানীয়রা জানিয়েছে, আজ থেকে প্রায় দশ বছর আগে গোপালনগর থানার ১৭ নম্বর রেলগেট এলাকার বাসিন্দা সুখদেবের সঙ্গে দীপুর বিয়ে হয়। এই দম্পতির দুই সন্তানও হয়। কিন্তু বছর দুয়েক আগে দীপু বিবাহ বহিভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। তারপরই বাড়ি ছেড়ে গোপালনগর থানার পাল্লা কামারপুরের বাসিন্দা প্রেমিক রতনের বাড়ি চলে যান দীপু।স্ত্রীকে বাড়ি ফেরাতে বার বার চেষ্টা করতে থাকেন স্বামী সুখদেব।কিন্তু তবুও প্রেমিককে ছাড়তে রাজি হন নি স্ত্রী।

পুলিশ জানিয়েছেন অন্য কারোর সঙ্গে সহ্য না করতে পেরে স্ত্রীর প্রেমিকের বাড়িতেই ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন স্বামী।প্রথমে নিজের স্ত্রীকে কুপিয়ে খুন করেন।এরপর নিজের পেটে ছুরি বসিয়ে দেন। রক্তে ভেসে যায় ঘর। চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা।এরপর আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন অভিযুক্ত স্বামী। প্রতিবেশীরা ছুটে এসে হাসপাতালে নিয়ে যান অভিযুক্ত ও তার স্ত্রীকে। চিকিৎসকেরা দীপুকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে সুখদেবও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে অনুমান রাগের বশে নৃশংস কাণ্ড ঘটিয়েছেন সুখদেব।

বাড়ির ভিতরেই স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

শ্রদ্ধার ‘ইথা’র ভয়ে কাঁটা! প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর, ডিসেম্বরে মুক্তি পাচ্ছে না ‘ফৌজি’

শেষকৃত্যের জন্য টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

একই রকম মিষ্টি খেয়ে বিরক্ত? শেষ পাতে রাখুন ছোলার ডালের বরফি

স্ত্রীর কথায় গুরুত্ব দেননি স্বামী! দিনেদুপুরে শ্বশুরের হাতে খুন গর্ভবতী পুত্রবধূ, চাঞ্চল্য হাওড়ায়

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

Asian Games 2026: স্মৃতি-শেফালির চওড়া ব্যাটে ভর করে শ্রীলঙ্কাকে ২১৭ রানের টার্গেট দিল ভারত

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি 

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার