বাধা কাটাতে বুধবারে বিঘ্নহর্তাকে এই জিনিস নিবেদন করেন কী

Share:

নিজস্ব প্রতিনিধি : সব দেবতাদের মধ্যে অগ্র-পূজ্য হল হর-পার্বতী পুত্র গণেশ। অর্থাৎ সবার আগে গণেশ পুজো করার রীতি প্রচলিত আছে। গণপতির আরাধনা করলে জীবন থেকে সব বাধা বিঘ্ন কেটে যায় বলে তাঁর অপর নাম হল বিঘ্নহর্তা। তাই শুধু গণেশ জয়ন্তীতে নয়, যে কোনও শুভ কাজের আগে গণেশ পুজো করার রীতি প্রচলিত আছে। বলা হয় গণেশের হই হুল্লোড়ে মেতে থাকে সারা কৈলাস। ভক্তদের বিশ্বাস গজাননের কৃপা থাকলে কোন বাধা ছুঁতে পারে না। এদিকে আজ হল বুধবার, এই দিনটি গণেশের খুব প্রিয়। জানেন কী এইদিনে কি নিবেদন করলে তুষ্ট হন বিঘ্নহর্তা ?

গণেশের পছন্দের তালিকায় যেমন রয়েছে মোদক, মিষ্টান্ন,পায়েস তেমনই আরও একটি জিনিস খুব পছন্দ করেন একদন্ত। তা হল সিঁদুর। বজরংবলির মতো গণেশও সিঁদুর পছন্দ করেন। আর প্রত্যেক বুধবার গণেশ পুজোয় সিঁদুর ব্যবহার করলে সব দুঃখ, দুর্দশা, বিঘ্ন কেটে যায় বলে ভক্তদের বিশ্বাস।যদিও হিন্দু শাস্ত্র মতে গণেশকে সিঁদুর দানের আদর্শ সময় হল ফাল্গুন মাস।

আরও পড়ুন : বিঘ্নহর্তাকে নিবেদন করুন এই ৫ ভোগ ! কেটে যাবে সব বাধা

বুধবার সকালে স্নান করে হলুদ রঙের পোশাক পরিধান করুন। সামান্য তেলে সিঁদুর মিশিয়ে রুপো কিংবা সোনার কয়েনে তা লাগান। যে কোনও দিনই এভাবে পুজো করতে পারেন। এরপর মন্ত্র উচ্চারণ করে সিঁদুর ও হোলির রং দিন গণেশকে। ‘সিন্দুর শোভনং রক্তং সৌভাগ্য সুখবর্ধনম। শুভদং কামদং চেব সিন্দুরং প্রতিগৃহাতম।’ এই মন্ত্রেই প্রসন্ন হন বিঘ্নহর্তা। এতে সংসারে শান্তি বজায় থাকে। আর্থিক সমস্যাও দূর বলে মনে করা হয়।

এছাড়াও ভোরে কোনও গণেশ মন্দিরে যান। সেখানে দুর্বাঘাস নিবেদন করে গণেশের পুজো করুন এবং গোরুকে সবুজ ঘাস খাওয়ান। এতে অত্যন্ত প্রীত হন বিঘ্নহর্তা।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক