পরমাণু যুদ্ধ হলে ১৮ হাজার বছর পিছিয়ে যাবে দুনিয়া!

১৯৪৫ সালের পর ফের একবার পরমাণু যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পৃথিবীর ভয়াবহ অস্ত্রগুলির মধ্যে একটি হল সবথেকে সেরা হল পরমাণু বোমা। ১৯৪৫ সালে তথা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে এই বোমা নিক্ষেপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। নিমেষের মধ্যে পুরোপুরি মৃত্যুপুরীতে পরিনত হয়েছিল এই দু’টি শহর। পরমাণু বোমা ফাটার সঙ্গে-সঙ্গেই নিহত হয়েছিল লক্ষ-লক্ষ মানুষ। শুধুতাই নয় পরমাণুর প্রভাবে বছরের পর বছর মৃত্যুর কোলে ঢলে পড়েছে অসংখ্য মানুষ। যেই কারণে এখনও পর্যন্ত জাপানে বিকলাঙ্গ শিশুর জন্ম হয়ে থাকে। যা এককথায বলতে গেলে মর্মান্তিক।

বিস্ফোরণের দিন সকালে ভীষণ জোরে একটি শব্দ শুনতে পান হিরোশিমা ও নাগাসাকির লোকেরা। মাত্র কয়েক মিনিটের মধ্যে কালো ধোঁয়াতে চারিদিক ঢেকে যায়। দূরবর্তী অঞ্চলের মানুষদের চামড়া রীতিমতো পুঁড়ে গিয়েছি। ইতিহাসের পাতায় থাকা ভয়াবহ এই ঘটনাটি প্রায়  সকলেরই জানা।  

তবে ১৯৪৫ সালের পর ফের একবার পরমাণু যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। রাশিয়া-ইউক্রেন চলতি যুদ্ধকে কেন্দ্র করে এই ভয়াবহ হাতিয়ার প্রয়োগ করার হুমকি এসেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমের দেশগুলিকে সতর্কবার্তা দিয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে, যদি কোনও দেশ রাশিয়া-ইউক্রেনের মাঝে নাক গলাতে আসে তাহলে তার পরিণতি এমন হবে যা এর আগে কেউ দেখেনি। আর পুতিনের এই হুঁশিয়ারিকে পরমাণু যুদ্ধে হুমকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

তাদের মতে পরমাণু যুদ্ধ হলে সুন্দর এই পৃথিবী প্রায় ১৮ হাজার বছর পিছিয়ে যাবে। অবাক হলেও সুইৎজারল্যান্ডের বিশেষজ্ঞ সংস্থা এই বিষয়ে গবেষণা করে জানিয়েছেন যে, পরমাণু বোমা এক ধাক্কায় ১০ লক্ষ লোককে মেরে ফেলতে পারে। আর যদি কোথাও একই সঙ্গে বা পরপর ১০টি পরমাণু অস্ত্র নিক্ষেপ করা হয় তাহলে লক্ষ-লক্ষ মানুষের মৃত্যুর সঙ্গে বদলে যাবে আবহাওয়া এবং জলবায়ুর অবস্থাও। শুধু তাই নয় গবেষণা অনুযায়ী, বিশ্বের ২ শতাংশেরও কম পরমাণু অস্ত্র যুদ্ধে ব্যবহার করা হলে প্রায় ২০০ কোটি মানুষ অনাহারের পথে চলে যাবে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে পারমাণবিক যুদ্ধে ৫০০টি পরমাণু বোমা ব্যবহার করা হলে মাত্র আধ ঘণ্টার মধ্যে ১০ কোটির বেশি মানুষের মৃত্যু হবে।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের