ভ্যালেন্টাইন’স ডে নিয়ে অনুষ্ঠানের মাঝেই ডিভোর্সের ঘোষণা টিভি উপস্থাপিকার

লাইভ সম্প্রচারে খোদ টিভি উপস্থাপিকার ডিভোর্স ঘোষণার বিষয়টি এখন মার্কিন মুলুকে টক অফ দ্য কান্ট্রি হয়ে দাঁড়িয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: সামনেই প্রেম দিবস অর্থা‍ৎ ভ্যালেন্টাইন’স  ডে। আর সেই প্রেম দিবস নিয়ে এক অনুষ্ঠানের লাইভ সম্প্রচারেই বিবাহিত জীবনে ছেদ টানার সিদ্ধান্ত ঘোষণা করলেন এক টিভি উপস্থাপিকা। আর ওই ঘোষণা শুনে বাকরুদ্ধ হয়ে পড়েন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। মজা করেই ডিভোর্সের কথা বলেছেন কিনা, তাও জানতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু সিরিয়াসলিই যে তিনি ডিভোর্সের ঘোষণা করেছেন তা স্পষ্ট করে দেন ওই উপস্থাপিকা। লাইভ সম্প্রচারে খোদ টিভি উপস্থাপিকার ডিভোর্স ঘোষণার বিষয়টি এখন মার্কিন মুলুকে টক অফ দ্য কান্ট্রি হয়ে দাঁড়িয়েছে।

তাহলে খুলেই বলা যাক গোটা ঘটনাটি। গত বৃহস্পতিবার মার্কিন টিভি চ্যানেল ‘ফক্স নিউজ’-এ জনপ্রিয় শো ‘গাটফেল্ডফক্স টু নাইট’ শোয়ের আগে টুইট করে বিখ্যাত উপস্থাপিকা জুলি বান্ডারেস জানান, ‘অনুষ্ঠানের শেষের দিকে তিনি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চলেছি।’ কী সেই ঘোষণা তা জানতে অনেক দর্শকই উ‍ৎসুক ছিলেন। ভ্যালেন্টাইন’স ডে উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠান চলার সময়ে শোয়ের উপস্থাপক গ্রেগ গাটফেন্ড মজার ছলেই জুলির কাছে জানতে চান, ‘তিনি ভ্যালেন্টাইন’স ডে-তে নতুন করে কিছু শুরু করার কথা ভাবছেন কী? স্বামীর কাছ থেকে কোনও উপহার পাচ্ছেন নাকি?’

জবাবে ঠোঁটকাটা হিসেবে পরিচিত জুলি অশ্লীল শব্দ উচ্চারণ করে বলেন, ‘ফা… ভ্যালেনটাইন’স ডে। এটা বোকামি আর হাস্যাস্পদ ছাড়া আর কিছু নয়। বিবাহিত জীবনে আমি কখনও ভ্যালেন্টাইন’স ডে’র জন্য বসে থাকিনি। ঠিক আছে আমি ডিভোর্স নিচ্ছি। আমি নতুন জীবন শুরু করতে চাই।’ উল্লেখ্য ৪৯ বছর বয়সী তিন সন্তানের মা জুলি বান্ডারেস ২০০৯ সালে বিখ্যাত আর্থিক পরামর্শদাতা অ্যান্ড্রু সানসোনেকে বিয়ে করেছিলেন।

মুম্বইয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান

দীপকেদের ২৪ ঘন্টার মধ্যে না ছাড়লে ফের অনশন, এবার হুমকি দিলেন সোনম ওয়াংচুক

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের

Flydubai-কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল NIA

উমার আগমন থেকে বরণ, শাড়ির বুননেই দুর্গাপুজোর গল্প! দাম শুনলে চমকে যাবেন

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের, কোন মামলায়?

ঢাকায় রবীন্দ্রনাথ-সত্যজি‍ৎ রায়দের গ্রাফিতিতে চুনকালি লেপে দিল পাকিস্তানপন্থীরা

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়