নেই দুই হাত, এক পা, বাকি পা দিয়েই পরীক্ষা

বিস্মিত নেট দুনিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  ইচ্ছে আর মনের জোর থাকলে সব প্রতিবন্ধকতাকে যে দূরে ঠেলে দেওয়া যায়, তার একাধিক প্রমাণ রয়েছে। যাবতীয় বাধাকে দূর করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে তাদের পাশে দাঁড়ায় পরিবার। আবার এমন ঘটনাও ঘটেছে যে একে বিশেষভাবে সক্ষম। অন্যদিকে, পিতৃমাতৃহীন। তবুও সেই সব প্রতিকূলতাকে জয় করে জীবনযুদ্ধে তারাই জয়ী হয়েছে।  সন্ধান পাওয়া গেল তেমনই এক লড়াকু সৈনিকের।

 এই লড়াকু যোদ্ধা বাংলাদেশের রাসেল মৃধা। ওর দুটো হাত নেই। দুটো পায়ের মধ্যে আবার একটি পা নেই। সেটা বাঁদিকের পা। তবুও শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি। বৃহস্পতিবার সিংড়া পুর এলাকার শোলাকুড়া ইসলামিয়া আলিমা মাদ্রাসা কেন্দ্রের পরীক্ষায় ডান পা দিয়ে উত্তরপত্র লিখেছে ডান পায়ের দুই আঙুলের ফাঁকে পেন ঢুকিয়ে।  রাসেলের এই অদম্য মানসিকতাকে কুর্নিশ জানাচ্ছে স্কুলের মাস্টারমশাইরা।

রাসেল মৃধার বাড়ি সিংড়ার শোলাকুড়ায়। বাবা পেশায় দিনমজুর। জন্ম থেকেই অভাব-অনটন। সেই সঙ্গে শারীরিক প্রতিবন্ধকতা। তবুও রাসেলের পড়াশোনার প্রতি আগ্রহ কমেনি। উল্টে সে তাঁর শারীরিক প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে। অভাব-অনটনের মাঝে ছেলের পড়াশোনায় উৎসাহ দেখে বাবা-মা হাল ছেড়ে দেয়নি। দিন-আনি  দিন খাই পরিবারের একমাত্র রোজেগেরে রাসেলর বাবা ছেলের পড়াশোনার জন্য রোজগারের থেকে কিছু টাকা সরিয়ে রাখতেন।

 রাসেল মৃ্ধার বাবা আব্দুর রহিম মৃধা জানিয়েছেন, লেখা-পড়ার প্রতি ছেলের আগ্রহ ছিল ছোট থেকেই। শারীরিক সমস্যা রয়েছে। সেই সমস্যাকে অবলীলায় দূরে ঠেলে ও পড়াশোনা চালিয়ে যেতে চায়। দিনের আয় থেকে ছেলের জন্য কিছুটা সরিয়ে রাখি।বিশ্বাস, ছেলে একদিন মুখ উজ্জ্বল করবে।

 

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়