মুসলিমের রক্তে বাঁচল হিন্দু মহিলার প্রাণ

চিকিৎসকেরা শারীরিক পরীক্ষা করে বুঝতে পারেন অপারেশন করতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: কেন্দ্রে আসীন শাসকদল যখন বিভাজনের রাজনীতিতে মাতোয়ারা, মসজিদে আজান পড়া নিয়ে বিতর্কের পারদ যখন তুঙ্গে, সেই সময় মহারাষ্ট্র থেকে এল এক অন্যধরনের খবর। হাসপাতালে চিকিৎসাধীন এক হিন্দু মহিলাকে রক্ত দিয়ে বাঁচালেন এক মুসলিম মহিলা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই ঘটনা, যা পড়ে সকলে ওই রক্তদাতাতে ধন্য ধন্য করছে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, অভাবনীয় ঘটনার সাক্ষী মহারাষ্ট্রের বুলডানার সরকারি হাসপাতাল। হাসপাতালে কিছুদিন আগে জরায়ুর সমস্যা নিয়ে সবিতা নামে এক মহিলা ভর্তি হন। চিকিৎসকেরা শারীরিক পরীক্ষা করে বুঝতে পারেন অপারেশন করতে হবে। সবিতার দরকার ‘ও’ নেগেটিভ গ্রুপের রক্ত। এই গ্রুপের রক্ত সচরাচর পাওয়া যায় না। তাই, সবিতার পরিবার রক্তের জন্য এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে দৌড়াদৌড়ি শুরু করেন। কিন্তু কোথাও সেই রক্ত মিলছিল না।
মির্জা নগরের বাসিন্দা শেখ ফারুককে কেউ ফোন করে জানায় সবিতার সঙ্কটজনক পরিস্থিতির কথা। সেই সঙ্গে বলেন, সবিতার প্রয়োজন ‘ও’ নেগেটিভ গ্রুপের রক্ত। সেই খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছে যান ফারুক। জানান, তিনি সবিতার জন্য রক্ত দিতে প্রস্তুত। কিন্তু চিকিৎসকেরা জানায়, সে কিছুদিন আগেই রক্ত দান করেছে। তাই, তাঁর থেকে রক্ত নেওয়া যাবে না। ফারুক দ্রুত ঘরে ফিরে বোনকে জানায় পুরো ঘটনা। বোন সঙ্গে সঙ্গে রক্ত দিতে রাজি হয়ে যায়। প্রাণ বাঁচে সবিতার।

৩৬০ দিন সুরক্ষিত থাকেন লকারে, পুজোর পাঁচদিন পুজিত হোন দেবী! কোথায় রয়েছে সোনার দুর্গা?

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির

শরীর থাকবে ফিট, সন্ধের জলখাবারে একবার বানিয়ে দেখুন লাউয়ের খাস্তা কচুরি

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে ফেঁসে গেল চোর, শাস্তি দেখলে শিউরে উঠবেন

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক