উড়ন্ত কফিনের অবসর গ্রহণ, পাইলটদের স্পেসস্যুট পরে ওড়াতে হত মিগ-২১

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় বায়ু সেনার (আইএএফ) কিংবদন্তি মিগ-২১ বিমান ২৬ সেপ্টেম্বর শুক্রবার অবসর গ্রহণ করল। চণ্ডীগড়ে শুক্রবার এই অবসর গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। এই অবসরগ্রহণ অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং অন্যান্য ঊর্ধ্বতন বিমান বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্যান্থার্স নামে পরিচিত ২৩ নম্বর স্কোয়াড্রন মিগ-২১ কে শেষ বিদায় জানিয়েছে।  “আজ ২৬ সেপ্টেম্বর, আমি চণ্ডীগড়ে থাকব। ভারতীয় বায়ু সেনার মিগ-২১-এর অবসর গ্রহণ অনুষ্ঠানে যোগ দেব। এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।” অনুষ্ঠানের আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী X হ্যান্ডেলে এই পোস্ট করেছিলেন।

ছয়ের দশকে মিগ ২১ এর মাধ্যমে বায়ু সেনায় জেট যুগের সূচনা হয়। ৬২ বছর পর শেষ পর্যন্ত অবসর নিচ্ছে মিগ। সবচেয়ে আবেগঘন বিদায় হবে এর পাইলটদের জন্য। কারণ ভারতীয় বায়ু সেনার কাছে মিগ-২১ ছিল দেশের প্রথম সুপারসনিক যুদ্ধবিমান। শুক্রবার ২৬ সেপ্টেম্বর শেষবারের মতো আকাশে গর্জন করেছে এই বিমান। যারা দশকের পর দশক ধরে মিগ উড়িয়েছেন, তাদের কাছে এই বিমান যুদ্ধে সাহসিকতার প্রতীক হয়ে উঠেছিল।

প্রাক্তন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এ ওয়াই টিপনিস (অবসরপ্রাপ্ত) একটি পডকাস্টে মিগ-২১ উৎক্ষেপণের সময় যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে হয়েছিল তার কথা স্মরণ করেন। ১৯৬০ সালে তিনি একজন ফাইটার পাইলট হন এবং খুব তাড়াতাড়ি একটি মিগ-২১ স্কোয়াড্রনে যোগদান করেন। ১৯৭৭ সালে তিনি ২৩ নম্বর স্কোয়াড্রনের কমান্ডিং অফিসার হন।

টিপনিস বলেন যে যখন মিগ-২১ প্রথম এসেছিল তখন প্রথম মডেলটি ছিল টাইপ-৭৪। তখন কোনও প্রশিক্ষণ বিমান ছিল না। সমস্যা ছিল, কোনও প্রশিক্ষক বা সিমুলেটর ছিল না। ককপিটের সবকিছুই রাশিয়ান ভাষায় লেখা ছিল, ইংরেজিতে কিছুই ছিল না। আগে পাইলটরা মিগ-২১ ওড়ানোর সময় স্পেস স্যুট পরতেন। ইউরি গ্যাগারিন মহাকাশে একই রকম স্যুট পরতেন। ওই স্যুট পরলে ঘাড় একপাশ থেকে অন্যপাশ ঘোরানো যেত না।

মিগ ২১’এ অনেক দুর্ঘটনা ঘটেছে। সেই জন্য এটিকে উড়ন্ত কফিন বলে অভিহিত করেন অনেকেই। তবে পাইলটদের বক্তব্য এই তথ্য মোটেই ঠিক নয়। টিপনিস বলেন, মিগ-২১ ১৯৬৫ এবং ১৯৭১ সালের যুদ্ধে অংশগ্রহণ করেছিল। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের সময় টিপনিস অপারেশন সফেদ সাগরের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ২০১৯ সালের বালাকোট হামলারও সদস্য ছিলেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে