মানবিকতা, সেনা জওয়ানদের দেওয়া রক্তে বাঁচল পাক জঙ্গির জীবন

গত রবিবার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে গুরুতর জখম হয়ে পাকড়াও হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: নাশকতার লক্ষ্য নিয়েই সীমান্ত পেরিয়ে নওশেরার ঝাঙ্গার সেক্টরে ঘাঁটি গেড়েছিল পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা তথা কুখ্যাত জঙ্গি (Pakistani terrorist) তবারক হোসেন (Tabarak Hussain)। গত রবিবার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে গুরুতর জখম হয়ে পাকড়াও হয়েছিল। গুলিবিদ্ধ হওয়ার কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। আর নিজেদের রক্ত দিয়ে ওই জঙ্গির জীবন বাঁচালেন সেনা জওয়ানরা। তিন বোতল রক্ত দেওয়া হয়েছে তবারককে। আপাতত সেনা জওয়ানদের দেওয়া রক্তেই বিপদ কেটেছে পাক জঙ্গির (Tabarak Hussain)।

সেনা হাসাপাতালের চিকি‍ৎসক ব্রিগেডিয়ার রাজীব নায়ার ( Rajeev Nair) জানিয়েছেন, আত্মঘাতী হামলার ছক নিয়েই সীমান্ত পেরিয়ে ঝাঙ্গারে ঘাঁটি গেড়েছিল পাক অধিকৃত কাশ্মীরের কোটলির সব্জকোটের (Sabzot village of Pakistan-occupied Kashmir’s Kotli district) বাসিন্দা তবারক হোসেন (Tabarak Hussain )। গত রবিবার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বন্দুকযুদ্ধের সময়ে দুটি গুলি লাগে তার গায়ে। ওই গুলির কারণে প্রচুর রক্ত ঝরেছিল। জখম অবস্থায় পাকড়াও করে নিয়ে এসে কুখ্যাত জঙ্গিকে (Pakistani terrorist) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। চিকি‍ৎসকরা জানান, রক্ত না দেওয়া হলে বাঁচানো যাবে না তবারককে (Tabarak Hussain)। জঙ্গির রক্তের গ্রুপ ছিল ও নেগেটিভ। ওই গ্রুপের রক্ত রয়েছে যাঁদের সেই জওয়ানরা তবারককে (Tabarak Hussain) রক্ত দিতে এগিয়ে আসেন।

দেশের ক্ষতি করতে আসা এক কুখ্যাত জঙ্গিকে (Pakistani terrorist)  নিজেদের রক্ত দিয়ে বাঁচিয়ে নজির গড়েছেন সেনা জওয়ানরা। ব্রিগেডিয়ার রাজীব নায়ারের ( Rajeev Nair) কথায়, ‘আমাদের কাছে প্রত্যেক রোগী সমান। কে জঙ্গি আর কে সাধারণ মানুষ, তা কখনও দেখা হয় না।’

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই