৬৬ সেকেন্ডে নাক দিয়ে লিখে বিশ্ব রেকর্ড ভারতীয় বিনোদের

Share:

নিজস্ব প্রতিনিধি : আচ্ছা আপনি খুব ভাল লেখেন। ধরুন যদি হাত নয় নাক দিয়ে লিখতে বলা হয়! অবাক হচ্ছেন ? এও কী সম্ভব নাকি ? আজ্ঞে হ্যাঁ, এটা সম্ভব হয়েছে। ভারতের এক ব্যক্তি নাক দিয়ে দ্রুত ইংরেজি অক্ষর লিখে নিজের আগের রেকর্ডই ভেঙেছেন। তৃতীয়বারের মতো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছেন। তিনি ইংরেজি অক্ষর লিখতে মোট সময় নিয়েছেন ২৫ দশমিক ৬৬ সেকেন্ড।

ভারতীয় ব্যক্তিটির নাম বিনোদ কুমার চৌধুরী। বয়স ৪৪। তিনি একজন কম্পিউটার শিল্পী। লেখার এই গুণের জন্য তিনি ‘টাইপিং ম্যান অব ইন্ডিয়া’ হিসেবে পরিচিতি পেয়েছেন। ২০২৩ সালে প্রথম নাক দিয়ে লিখে রেকর্ড করেছিলেন।

ওই সময় তিনি ২৭ দশমিক ৮০ সেকেন্ডে ইংরেজি অক্ষরগুলো লিখেছিলেন। পরে একই বছর তিনি ২৬ দশমিক ৭৩ সেকেন্ডে লিখে আগের রেকর্ড ভাঙেন।এবার তিনি ইংরেজি অক্ষর লিখতে সময় নিয়েছেন ২৫ দশমিক ৬৬ সেকেন্ড।

এই বিষয় নিয়ে বিনোদ সামাজিক মাধ্যমে লিখেছেন, রেকর্ড গড়তে তিনি ঘণ্টার পর ঘণ্টার অনুশীলন করতেন। এটা এতটাও সহজ ছিল না। এমনকী নাক দিয়ে লিখতে গিয়ে মাঝেমধ্যে তাঁর মাথা ঘুরে উঠত। তিনি চোখে তখন কিছু দেখতে পেতেন না। খুব কষ্ট হত তখন। প্রতিটি অক্ষর লেখার সময় মাঝখানে জায়গা রাখতে আরেকটি বাটনে চাপ দিতে হত তাঁকে।

তিনি আরও বলেন যে, তাঁর কাজই হচ্ছে কম্পিউটারে লেখা। এই কারণে তিনি কম্পিউটারে বিভিন্ন কৌশলে লিখে রেকর্ড করার কথা ভাবছিলেন। এই কাজটি তাঁর আবেগ বা আসক্তির পাশাপাশি জীবিকার সঙ্গেও জড়িত বলে জানিয়েছেন। তিনি জানান, তাঁর স্বপ্ন হচ্ছে, সাবেক ভারতীয় ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকারের মতো রেকর্ড ভেঙে রেকর্ড গড়া। এর আগেও ক্রিকেট ক্যারিয়ারে সর্বোচ্চ ৬২ বার প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার জিতেছিলেন তিনি।

বর্তমানে বিনোদ কুমার কম্পিউটারের কি–বোর্ডে দ্রুততম সময়ে লেখার তিনটি রেকর্ডের মালিক হয়েছেন। একটি হচ্ছে পেছনে এক হাত দিয়ে দ্রুততম সময়ে লেখা, আরেকটি হচ্ছে দুই হাত পেছনে দিয়ে দ্রুততম সময়ে লেখা, তৃতীয়টি হচ্ছে নাক দিয়ে দ্রুততম সময়ে লেখা। তাঁর এই অসামান্য প্রতিভায় মুগ্ধ হয়েছেন সকলেই।

বেসন দিয়ে বানান রাজকীয় স্বাদের হালুয়া, রইল ঘরোয়া রেসিপি

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর

মধ্যরাতে হেলমেট ছাড়া এক বাইকে দুই যুবকের সঙ্গী তরুণী, দেখতে পেয়ে পুলিশ যা করল…

স্বাদে টেক্কা দেবে রেস্তরাঁকে, মাইক্রোওয়েভেই বানিয়ে নিন জিরা আলু

ফ্রিজে রাখছেন পনির? এই ভুলেই ২ দিনেই নষ্ট হতে পারে

গরম ভাতের সঙ্গে জমবে দারুণ, মুসুর ডালে মুচমুচে পটল ভাজা বানান এভাবে

জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?

পুজোর আগে হুড়মুড়িয়ে কমল সোনা-রুপোর দাম, জানেন কমে কত হল?

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত একাধিক

‘স্যালুট, আপনার সঙ্গে উড়তে চাই’, পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতায় মুগ্ধ সলমন খান

গাজায় আবাসিক ভবনে বিমান হামলা, নিহত ৫, আহত ৬