সুন্দরবনে বাঘের সংখ্যা জানতে ৪৫ দিন ধরে চলবে ব্যাঘ্র সুমারি, প্রতি শুক্রবার পর্যটক প্রবেশ নিষিদ্ধ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা কত তা  জানতেই এবার ৪৫ দিন ধরে চলবে ক্যামেরা ট্র্যাপিংয়ের কাজ। বসানো হয়েছে প্রায় ১৪৪৪টি ক্যামেরা। আর সেই ক্যামেরার মাধ্যমেই নজরে আসবে বাঘেদের সংখ্যা। চলবে দক্ষিণরায়ের গতিবিধির ওপর নজরদারি। আগামী সপ্তাহ থেকে শুরু হবে এই কাজ। আর তাই ১ ডিসেম্বর থেকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল পর্যটকদের জন্য  শুক্রবার করে  বন্ধ থাকতে চলেছে।

এই প্রসঙ্গে সুন্দরবন টাইগার রিজার্ভের এক আধিকারিক জানিয়েছেন, ‘৪১০০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত জঙ্গল জুড়ে বসানো হয়েছে ক্যামেরা। ৩০ দিনের বদলে   ৪৫ দিন ধরে চলবে  জঙ্গলের বাঘের ওপর নজরদারি। শুধু বাঘ নয় এবার মেছো বিড়াল, বুনো শুকর সহ অন্যান্য প্রাণীর ছবি নেওয়া হবে ক্যামেরায়।‘

 তবে জঙ্গলের মধ্যে ক্যামেরা কীভাবে বসাতে হবে, সেজন্য বনকর্মীদের একপ্রস্থ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২১ নভেম্বর থেকে  জঙ্গল জুড়ে  ক্যামেরা বসানোর কাজ শুরু হবে। আর তা শেষ হবে ২৬ নভেম্বর। জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত ছবি তোলার কাজ চলবে। জানা গিয়েছে, এবার  জঙ্গলে ছোট ছোট এলাকা ধরে ক্যামেরা বসানো হবে। যাতে ধরা পড়বে বাঘেদের খুনসুটি থেকে শুরু করে তাদের সম্পর্কে অজানা নানান তথ্য।

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুণ করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

সোনার দামে পতন অব্যহত, জেনে নিন আজকের দর