৫৪-তেও ৩৫-এর জেল্লা! জয়পুরের রাজকুমারীর ফিটনেস রহস্য ফাঁস, জানলে অবাক হবেন

৫৪ বছর বয়সেও, দিয়া কুমারির ফিটনেস অতুলনীয়, তাই সবাই তাঁর ফিটনেসের রহস্য জানতে চায়, বিশেষ করে মেয়েরা। কীভাবে নিজের যত্ন নেন দিয়া কুমারী?

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী তথা জয়পুর রাজপরিবারের রাজকুমারী দিয়া কুমারী, কোনও না কোনও কারণে প্রতিনিয়ত সংবাদের শিরোনামে থাকেন। না বলে দিলে তাঁর বয়স ধরতে পারবেন না কেউই। বর্তমানে তাঁর বয়স ৫৪ বছর, কিন্তু দেখতে লাগে ৩৫। এতটাই নিজেকে ফিট রাখেন তিনি। শুধু তাই নয়, রাজকুমারী দিয়া কুমারির সরলতা, সৌন্দর্য্য মুগ্ধ করে সকলকে। তবে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নিজের স্বাস্থ্য নিয়ে সর্বদা সচেতন তিনি। সর্বদা মানুষের সঙ্গে দেখা করতে হয় তাঁকে, সামাজিক প্রচারণায় অংশগ্রহণ নিতে হয়। ক্রমাগত প্রশাসনিক সভাগুলিতে ব্যস্ত থাকতে হয় তাঁকে। তবে এত ব্যস্ততা নিয়ে নিজেকে ফিট এবং মানসিকভাবে শান্ত রাখা সহজ নয়। এক্ষেত্রে তাঁর ফিটনেস রুটিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ৫৪ বছর বয়সেও, দিয়া কুমারির ফিটনেস অতুলনীয়, তাই সবাই তাঁর ফিটনেসের রহস্য জানতে চায়, বিশেষ করে মেয়েরা। কীভাবে নিজের যত্ন নেন দিয়া কুমারী?

সম্প্রতি এক সাক্ষাৎকারে দিয়া কুমারী বলেছেন, তাঁর খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের রুটিন নিখুঁত নয়, তবুও তিনি সপ্তাহে দুই থেকে তিনবার কোনও না কোনও ধরণের ব্যায়াম করার চেষ্টা করেন। আর নিয়মিত ব্যায়ামই তাঁর শরীর এবং মনকে প্রভাবিত করে, হাসিখুশি থাকতে সাহায্য করে। তিনি কীভাবে তাঁর মানসিক স্বাস্থ্যের যত্ন নেন? সেই সময় রাজকুমারী বলেছেন, “যখনই আমি সময় পাই, আমি পাইলেটস এবং যোগব্যায়াম করি। এটি আমাকে মানসিক শান্তি এবং সারাদিন সক্রিয় থাকার শক্তি দেয়। আমি আমার অনেক বন্ধুর কাছ থেকে এই বিষয়ে অনুপ্রেরণা পাই। তারা দেখতে ফিট, সুস্থ এবং নমনীয়। তাই আমি যোগব্যায়াম করার সিদ্ধান্ত নিয়েছি।”

তবে শুধু পাইলেটস বা ব্যায়াম নয়, খেলাধুলা এবং হাঁটাও তাঁর ফিটনেস রুটিনের অংশ। তিনি সকাল-সন্ধ্যা হাঁটা, সাঁতার কাটা, ব্যাডমিন্টন এবং বাস্কেটবল খেলতে ভালবাসেন। তাঁর বিশ্বাস, শরীরকে সক্রিয় রাখার জন্য এক ধরণের ব্যায়াম যথেষ্ট নয়। বিভিন্ন ধরণের কার্যকলাপ অপরিহার্য। পাইলেটসের আসল উদ্দেশ্য হল, শরীরের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করা। পাইলেটস ব্যায়ামগুলি ধীর এবং নিয়ন্ত্রিত, তবে এর প্রভাব গভীর এবং দীর্ঘস্থায়ী। যোগব্যায়াম এবং পাইলেটসের একটি অপরিহার্য অংশ হল স্ট্রেচিং। এটি শরীরের প্রতিটি পেশীকে নমনীয় রাখে। তাই সপ্তাহে দুই থেকে তিনবার পাইলেটস করা আদর্শ। আর দিয়া কুমারীর ফিটনেস রুটিন আমাদের শেখায় যে, প্রতিদিন জিমে ঘন্টার পর ঘন্টা ঘাম না ঝরিয়েও নিয়মিত যোগব্যায়াম, পাইলেটস, হাঁটা বা খেলাধুলা করলে শরীর ফিট রাখা যায়।

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!