ইতালির প্রধানমন্ত্রীকে ‘বেঁটে’ সম্বোধনের অপরাধে ৬২০০ ইউরো জরিমানা সাংবাদিকের

জুলিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সোশ্যাল মিডিয়াতে মেলোনিকে নিয়ে হাসি ঠাট্টা করেছিলেন। একই সঙ্গে ট্যুইট করে মেলোনিকে ‘বাঁটুল’ও বলেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আড়ালে আবডালে কেউ কেউ তাঁকে বলেন ‘দজ্জাল প্রধানমন্ত্রী’, কেউ বা বলেন ‘বাঁটুল’। কিন্তু সেটাই সোশ্যাল মিডিয়ায় বলে এবার এক সাংবাদিক পড়ে গেলেন বড়সড় জরিমানার মুখে। নজরে ইতালির প্রধানমন্ত্রী(Prime Minister of Italy) জর্জিয়া মেলোনি(Giorgia Meloni), যিনি কিনা এর আগেও ইতালির একাধিক সাংবাদিককে আদালতে টেনে নিয়ে গিয়েছেন। এবারেও তিনি তাঁর দেশেরই এক সাংবাদিককে আদালতে টেনে নিয়ে যান সোশ্যাল মিডিয়ায় তাঁকে ‘বাঁটুল’ বলে সম্বোধন করায়। যে সাংবাদিক এই জরিমানার মুখে পড়েছেন তাঁর নাম জুলিয়া কর্টেসি(Giulia Cortese)। তাঁকে মোট দুটি জরিমানা দিতে হবে। একটি ৫ হাজার ইউরো(Euro) এবং অপরটি ১২০০ ইউরোর। যদিও তাঁকে শেষের জরিমানাটি দিতে হচ্ছে না, সেটি আদালত সাসপেন্ড রেখেছে। 

জানা গিয়েছে, জুলিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সোশ্যাল মিডিয়াতে মেলোনিকে নিয়ে হাসি ঠাট্টা করেছিলেন। একই সঙ্গে ট্যুইট করে মেলোনিকে ‘বাঁটুল’ও বলেছিলেন। সেই ঘটনার জন্যই আদালত জুলিয়াকে জরিমানার নির্দেশ দিয়েছে। মিলানের(Milan) আদালত সেই নির্দেশ দিয়েছে। আদালত জুলিয়াকে ৫ হাজার ইউরো জরিমানা ধার্য করেছে মেলোনিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসিঠাট্টা করার জন্য এবং ১২০০ ইউরো জরিমানা ধার্য করেছে তাঁকে ‘বাঁটুল’ বলায়। ঘটনাচক্রে মেলোনি এতটাও বেঁটে নন যে তাঁকে ‘বাঁটুল’ বলা যেতে পারে।

ইউরোপের নানা সংবাদমাধ্যম তাঁকে ১.৫৮মিটার থেকে ১.৬৩মিটার বলে যেখানে চিহ্নিত করে সেখানে জুলিয়া তাঁকে মাত্র ১.২ মিটার বলে চিহ্নিত করেছিলেন। আর এভাবে প্রকাশ্যে দেশের প্রধানমন্ত্রীর শারীরিক উচ্চতা নিয়ে কটাক্ষ হানায় আদালত জুলিয়াকে রেওয়াত করেনি। শাস্তি হিসাবে মোটা অঙ্কের ইউরো জরিমানা ধার্য করেছে। তবে আদালত এটাও জানিয়েছে, ইচ্ছা হলে জুলিয়া উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। অন্যদিকে মেলোনির আইনজীবী জানিয়েছেন, জরিমানার অর্থ ইতালির জনসেবায় খরচ করা হবে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি