মাত্র একঘন্টা কাজ, বেতন দেড় কোটিরও বেশি!

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকাল অনেকেই জব স্যাটিসফেকশন নিয়ে আলোচনা করি। এমন অনেক অফিস কর্মী আছেন, যাঁদের মাথার ঘাম পায়ে ফেলে, ঘন্টার পর ঘন্টা কাজ করতে হয়। এই কাজের সময়সীমা কখনও সাত-আট ঘন্টা, আবার কখনওবা ১০-১২ ঘন্টা হয়ে যায়। কলুর বদলের মতো খেটে মনের মতো বেতন পাওয়া যায় না। পেটের দায়ে, মুখ বুঝে কাজ করে যেতে হয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একজনের কাজের অনুপাতে বেতন শুনলে আপনার চক্ষু চড়কগাছ হয়ে যাবে। তিনি গুগলে কাজ করেন। দিনে এক ঘন্টা করে কাজ করে, বছরে বেতন পান দেড় কোটিরও বেশি টাকা।

যদিও ওই ব্যক্তি তাঁর নিজের পরিচয় প্রকাশ করতে চাননি। তবে জানা গিয়েছে, তিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বয়স প্রায় কুড়ির কাছাকাছি। গুগল সংস্থায় কাজ করেন। সপ্তাহে পাঁচদিন একঘন্টা করে কাজ করেন ওই ব্যক্তি। আর বছর শেষে তাঁর কপালে জোটে দেড় কোটিরও বেশি টাকা। বছর শেষে সেই কাজ করে ১ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার তাঁর অ্যাকাউন্টে আসে। একেই বলে, ‘উপরওয়ালা যবভি দেতা, দেতা ছপ্পর ফারকে’।

ওই ব্যক্তি জানিয়েছেন, দিনে নিদেনপক্ষে একঘন্টা কাজ করেন তিনি। আর তার বিনিময়ে বোনাসসহ যাবতীয় সুবিধা পান ওই কর্মী। গুগলের জন্য প্রোগ্রামিং এবং কোড লেখার কাজ করেন। সংস্থা থেকে মেসেজ পেলেই কাজে বসেন তিনি।

কাজ চলে যাওয়ার বিন্দু বিসর্গ ভয় নেই তাঁর মনে। তিনি বিশ্বাস করেন, কাজ হারালেই পৃথিবী শেষ হয়ে যায় না। গুগল সংস্থার প্রশংসায় পঞ্চমুখ তিনি। বিশ্বের অনেক বড় সংস্থায় দীর্ঘ সময় ধরে কাজ করতে হয়। সেই জায়গায় গুগলের কর্মীরা প্রয়োজন মতো কাজ করেন। কাজের পাশাপাশি পরিবারের সঙ্গে কোয়্যালিটি টাইম স্পেন্ড করেন।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই