‘DM আঙ্কেল, রাস্তায় লাইট লাগিয়ে দিন না’, তিন খুদের করুণ আর্তির ভিডিও ভাইরাল

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: রাস্তায় নেই কোনও আলো। ফলে চলাচল করতে চরম অসুবিধার মুখে পড়তে হয় কৌশাম্বী জেলার সরায় আকিল থানার মোইয়ার গ্রামের বাসিন্দাদের। সন্ধের পর ঘুঁটঘুঁটে অন্ধকারে ঘেরা রাস্তায় বের হতে বুক ধড়ফড় করে ছোট্ট শিশুদের। এবার সাহস করেই জেলাশাসকের কাছে রাস্তায় লাইট লাগানোর করুণ আর্তি জানিয়েছে তিন খুদে। আর সেই তিন খুদের কীর্তির ভিডিয়ো ইতিমধ্যেই অনলাইনে ছড়িয়ে পড়েছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিয়োতে কৌশাম্বীর জেলাশাসকের উদ্দেশ্যে এক খুদেকে হাতজোড় করে বলতে শোনা যাচ্ছে, ‘ডিএম আঙ্কেল, আমাদের গ্রামের বৈদ্যুতিক খুঁটিগুলোতে কোনও আলো জ্বলে না। আমরা ছোটরা সন্ধের পর রাস্তায় বের হতে ভয় পাই। গ্রামের বাইরে ক্ষেত। সেখানে হিংস্র পশুরা থাকে। ফলে আমরা সবসময়ে ভয়ে গুঁটিয়ে থাকি। লাইট লাগিয়ে দিন না।’ শুধু মাত্র আর্তি জানিয়েই ক্ষান্ত হয়নি খুদেরা। অন্ধকারের মধ্যে রাস্তায় গিয়ে পরিস্থিতি কতটা ভয়াবহ, তাও মোবাইল বন্দি করেছে। এক খুদের হাতে রয়েছে টর্চলাইট। ভিডিয়োতে এক খুদে নিজেকে অশ্বিনী রাও হিসেবে পরিচয় দিচ্ছে। কীভাবে ঘুঁটঘুঁটে অন্ধকার গোটা গ্রামকে গ্রাস করে রেখেছে, সন্ধে নামতেই গোটা গ্রামে ভয়ের পরিবেশ নেমে আসে, তা-ও তুলে ধরার চেষ্টা চালিয়েছে।

তিন খুদের ভাইরাল হওয়া ভিডিয়ো গোচরে পৌঁছেছে কৌশাম্বীর জেলাশাসক অমিত পালের। তিন খুদের আর্তিতে সাড়া দিয়ে মোইয়ার গ্রামের রাস্তায় অবিলম্বে  স্ট্রিট লাইট লাগানোর নির্দেশও দিয়েছেন। সেই সঙ্গে কেন, দীর্ঘদিন ধরে অন্ধকারে মুড়ে রইল মোইয়ারের রাস্তা সে বিষয়ে স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিকের (বিডিও) রিপোর্ট-ও তলব করেছেন।

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ার শাস্তি, ৭৪ বার চাবুকের ঘা সঙ্গীতশিল্পীকে

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর